যান চলাচলে আসবে গতি, ফাস্ট্যাগের পর টোল প্লাজার জ্যাম কাটাতে ফের বড় ঘোষণা কেন্দ্রের
যান চলাচলে আসবে গতি, ফাস্ট্যাগের পর টোল প্লাজার জ্যাম কাটাতে ফের বড় ঘোষণা কেন্দ্রের
ইতিমধ্যেই দেশের সমস্ত জাতীয় সড়কে বাধ্যতামূলক হয়ে গিয়েছে ফাস্ট্যাগ পদ্ধতি। সহজে টোল ট্যাক্স নেওয়ার উদ্দেশ্যেই এই নয়া পদ্ধতির অবতাড়না। এমতাবস্থায় এবার টোল ট্যাক্স দেওয়ার জন্য দুর্ভোগ কমাতে আরও একটি নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। থেকে টোল প্লাজায় যদি ১০০ মিটারের বেশি দীর্ঘ লাইনে যানবাহন থাকে, তবে তাদের কাছ থেকে টোল ট্যাক্স আদায় করা হবে না বলে জানা যাচ্ছে।

নয়া নিয়ম অনুযায়ী, ১০০ মিটার পর একটি হলুদ লাইন আঁকা থাকবে। সেই লাইন পর্যন্ত জ্যাম পৌঁছে গেলে জ্যাম কাটানোর জন্য গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হবে। হলুদ লাইনের পরে থাকা গাড়িগুলিকে ফের দিতে হবে ট্যাক্স। টোলপ্লাজায় গাড়ি চলাচলে গতি আনতে সম্প্রতি এই নয়া নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।
এদিকে ফাস্ট্যাগের ফলে টোল প্লাজায় জ্যামের সমস্যার সমাধানের চেষ্টা করে হলেও এখনও পুরোপুরি সুরাহা মেলেনি। এখনও ব্যস্ত প্লাজাগুলিতে এখনও বহুক্ষেত্রে অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকার সমস্যা রয়েছে। তাই সেই সমস্যা মেটাতেই কেন্দ্রের তরফে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলয
এদিকে ফাস্ট্যাগের প্রযুক্তির কারণে সরকার বার্ষিক ১০,৩০০ কোটি টাকা রাজস্ব বৃদ্ধি করেছে বলে জানা যাচ্ছে। এদিকে এর আগে এই বিশাল পরিমাণ টাকা টোল আদায়কারী ঠিকাদারদের ভাঁড়ারে যেত। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে ১০০ মিটারের বেশি দীর্ঘ লাইনে আটকে থাকা গাড়ির টোল ট্যাক্স ছাড়ের সিদ্ধান্তে যান চলাচলের গড় গতি ৩০-৪০ শতাংশ বৃদ্ধি করবে। গতি বাড়বে টোল প্লাজায়।












Click it and Unblock the Notifications