'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনার দাবি, সংসদে বিশেষ অধিবেশন ডাকতে বললেন বিরোধীরা

'অপারেশন সিঁদুর' এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে অবিলম্বে সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল ইন্ডিয়া জোটের ১৬টি বিরোধী দল। এদিন দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সহ মোট ১৬টি দলের নেতারা এই চিঠিতে সই করেছেন। যদিও আম আদমি পার্টি (AAP) আজকের বৈঠকে উপস্থিত না থাকলেও, তাঁরা এই একই দাবিতে প্রধানমন্ত্রীকে আলাদাভাবে চিঠি দেবে বলে জানা গিয়েছে।

বিরোধী দলগুলির দাবি, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার পর 'অপারেশন সিঁদুর' এবং পরবর্তী ঘটনাবলী, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা অন্তর্ভুক্ত, তা নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা হওয়া উচিত। তাঁদের বক্তব্য, দেশের নিরাপত্তা এবং বিদেশনীতি সংক্রান্ত এমন সংবেদনশীল বিষয়ে সংসদকে অবহিত করা এবং দেশবাসীর সামনে সত্য তুলে ধরা অত্যন্ত জরুরি।

তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেছেন, "সরকার সংসদের কাছে দায়বদ্ধ এবং সংসদ জনগণের কাছে দায়বদ্ধ। তাই একটি বিশেষ অধিবেশন জরুরি।" কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা যোগ করেছেন, "আমরা পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের সময় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন যখন সরকার বিশ্ব মঞ্চে ভারতের অবস্থান তুলে ধরছে, তখন সংসদকেও কনফিডেন্সে নেওয়া উচিত, আলোচনা করা উচিত। আমাদের সেনাদের ধন্যবাদ জানানোর এবং ভবিষ্যতের পরিকল্পনা করার এটাই সঠিক সময়।"

বিরোধী দলগুলি আরও জানিয়েছে যে, এই অধিবেশন জুনের মধ্যেই ডাকা হোক। তাঁদের মতে, ১৯৭১ সালের যুদ্ধের পর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং কার্গিল যুদ্ধের পর অটল বিহারী বাজপেয়ী উভয়েই বিশেষ অধিবেশন ডেকেছিলেন। তাই বর্তমান পরিস্থিতিতেও একই পদক্ষেপ করা উচিত।

যদিও সূত্রের খবর, জুলাই মাসে সংসদের বর্ষাকালীন অধিবেশন রয়েছে। ফলে কেন্দ্র সরকার এখনই বিশেষ অধিবেশন ডাকার কথা ভাবেনি। বর্ষাকালীন অধিবেশনেই এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা যেতে পারে। ফলে বিরোধীরা চাইলেও বিশেষ অধিবেশন হবে কিনা তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+