রতলামে হিংসার পরেই বদলি করা হল পুলিশ সুপারকে

মধ্যপ্রদেশের রতলামে জাতি দাঙ্গাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে। তারপরেই পুলিশ সুপারকে বদলি করা হল। এই ঘটনাকে সাধারণ হিংসার ঘটনা বলেছিলেন পুলিশ সুপার। তারপরেই পুলিশ সুপারের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানায় বিজেপি।

গণেশ চতুর্থীর উৎসবে প্যান্ডেল লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল রতলামে। তারপরেই রতলামে অসান্তি শুরু হয়ে যায়। অভিযোগ মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে রতলামে। তারপরেই সেখানকার পুলিশ সুপারকে রতলাম থেকে ভোপালে বদলি করা হয়েছে।

rahul kumar lodha

তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন নরসিংহপুরের পুলিশ সুপার অমিত কুমার। বিজেপি রতলামের পুলিশ সুপার লোধার বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছিলেন। এই দাবি নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপি। রতলামের বিজেপি সভাপতি জানিয়েছেন তাঁরা চেয়েছিলেন পুলিশ সুপার লোধাকে যেন অন্যত্র বদলি করা হয়। কারণ তিনি ঘটনাটিকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন তিনি।

তাঁরা আরও অভিযোগ করেছিলেন যে পাথর ছোড়ার ঘটনায় প্রথমে হিন্দুরাই উস্কানি দিয়েছেন। একজন পুলিশ সুপারের এই বক্তব্য একেবারেই মেনে নেওয়া যায় না। কিন্তু গণেশ চতুর্থীতে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো জহ্গা পরিস্থিতি তৈরি হয়েছে। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।

শনিবার মোচিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ১০ দিন ধরে চলছে গণেশ চতুর্থীর উৎসব চলছিল। তখনই গণেশ পুজোর প্যান্ডেলে পাথর ছোড়া হয়। থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয় অচেনা ব্যক্তিদের বিরুদ্ধে। তারপরেই সেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করেন ডানপন্থী সংগঠনের সদস্যরা। গণেশ চতুর্থীর শোভাযাত্রাতেও হামলা চালানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+