পদ্মশিবিরে নাম লেখানোর ১০ দিনের মধ্যেই উত্তরাখণ্ডের প্রতিমন্ত্রীর দায়িত্বে শায়ারা বানো

পদ্মশিবিরে নাম লেখানোর ১০ দিনের মধ্যেই উত্তরাখণ্ডের প্রতিমন্ত্রীর দায়িত্বে শায়ারা বানো

গেরুয়া শিবিরের প্রতি সুর নরম হচ্ছিল বিগত কয়েক মাস আগে থেকেই। অবশেষে চলতি মাসের ১০ তারিখ বিজেপি শিবিরে নাম লেখাতে দেখা যায় তিন তালাকের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া প্রথম মুসলিম মহিলা শায়রা বানোকে। বর্তমানে সেই শায়রা বানোকেই প্রতিমন্ত্রীর শিরোপা দিল উত্তরাখণ্ড সরকার।

পদ্মশিবিরে নাম লেখানোর ১০ দিনের মধ্যেই উত্তরাখণ্ডের প্রতিমন্ত্রীর দায়িত্বে শায়ারা বানো

এদিকে এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের মিডিয়া কো-অর্ডিনেটর দর্শন সিং রাওয়াত বলেন, যে তিন মহিলা মঙ্গলবার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছে তাদের মধ্যে শায়রা বানো একজন। এই পদ ছাড়াও তাদের রাজ্য মহিলা কমিশনের সহ-সভাপতি পদেও নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে নতুন শিরোপা পাওয়া অন্য দুই মহিলা হলেন আলমোড়া জেলার রানিখেতের জ্যোতি শাহ এবং চামোলি জেলার পুষ্প পাসওয়ান।

এই তিনটি পদই দীর্ঘদিন থেকেই খালি পড়ে ছিল বলে জানান দর্শন সিং রাওয়াত। বর্তমানে নবরাত্রি শুভলগ্নেই এই পদের দায়ভার এই তিন লড়াকু মহিলার হাতে তুলে দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এদিকে বিজেপির বর্তমান প্রগতিশীল ভাবধারার কারণেই তিনি পদ্ম শিবিরে যোগদান করেছেন বলে আগেই জানিয়েছিলেন শায়রা। পাশাপাশি তিন তালাককে বেআইনি ঘোষণা করায় বিজেপি যে দায়বদ্ধতা দেখিয়েছে এবং নরেন্দ্র মোদির সবাইকে উন্নয়নে সামিল করার দৃষ্টিভঙ্গিতে উদ্বুদ্ধ হয়েই তিনি বিপির হয়ে আগামীতে কাজ করতে চান বলেও জানিয়েছেন।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+