অপরিকল্পিত ভাবে আচমকা লকডাউনেই বাড়ছে বিশৃঙ্খলা-কষ্ট, তোপ সোনিয়ার

অপরিকল্পিত ভাবে আচমকা লকডাউনেই বাড়ছে বিশৃঙ্খলা-কষ্ট, তোপ সোনিয়ার

লকডাউন নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল সোনিয়া গান্ধীকে। অপরিকল্পিত ভাবে লকডাউনের কারণেই প্রত্যহ সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলে এদিন মন্তব্য করেন তিনি।

সুবিধাবঞ্চিতদের সহায়তা করার আহ্বান সোনিয়ার

সুবিধাবঞ্চিতদের সহায়তা করার আহ্বান সোনিয়ার

বৃহস্পতিবার শীর্ষ কংগ্রেস নেতারা করোনভাইরাস প্রাদুর্ভাব এবং লকডাউন পরবর্তী সময়ের সংকটজন পরিস্থিতি পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। সেখানেই দলীয় প্রধান সোনিয়া গান্ধী সকলকে একযোগে কাজ করারা এবং সঙ্কটের সময়ে সুবিধাবঞ্চিতদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন বলেও খবর।

অপরিকল্পিত লকডাউনেই ভোগান্তির সূত্রপাত

অপরিকল্পিত লকডাউনেই ভোগান্তির সূত্রপাত

এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "২১ দিনের জাতীয় লকডাউন প্রয়োজন হতে পারে তবে এটি অপরিকল্পিতভাবে কার্যকর করা হয়েছে বলে সমগ্র ভারতে লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিকের জীবনে বিশৃঙ্খলা ও বেদনার সৃষ্টি হয়েছে।" এদিকে গত দুদিনে ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়ে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে সাড়া দেশে ২০৩২ জন করনোর আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ৫৮ জন প্রাণও হারিয়েছেন।

তীব্র স্বাস্থ্য এবং মানবিক সংকটের কথাও তুলে ধরতে দেখা যায় তাকে

তীব্র স্বাস্থ্য এবং মানবিক সংকটের কথাও তুলে ধরতে দেখা যায় তাকে

সোনিয়া গান্ধী ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী এবং অন্যান্য প্রবীণ নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লুসি) এই বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। এই বৈঠকেই দেশের স্বাস্থ্য খাতে তৈরি হওয়া তীব্র স্বাস্থ্য এবং মানবিক সংকটের কথা তুলে ধরতে দেখা যায় তাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+