মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর জন্য রাখা বোতলে সাপ, চাঞ্চল্য
রায়পুর, ১০ সেপ্টেম্বর : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ডঃ রমন সিং ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার জন্য বরাদ্দ জলের বোতলে জ্যান্ত সাপ পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়াল।
বুধবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে একটি কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে হাই প্রোফাইল প্রতিনিধিরা পৌঁছন।

সেখানে অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সামনে রাখা জলের বোতলে সাপ পাওয়া যায়। প্রথমে ঘটনাটি চোখে পড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা মেডিক্যাল টিমের এক সদস্যার। সঙ্গে সঙ্গেই তিনি গোটা দলকে এব্যাপারে জানান।
বোতলজাত জলের বোতলে কিভাবে সাপ এল তা নিয়ে শোরগোল পড়ে যায়। এক রাজ্য বিজেপি নেতার ছেলের কোম্পানির বোতলে এটি পাওয়া গিয়েছে। ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বই তুলে ধরেছেন ওই বিজেপি নেতা ও তাঁর ছেলে।
ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়ে গোটা ছত্তিশগড় জুড়েই বোতলজাত মিনারেল ওয়াটারের ব্যাপারে তল্লাশি চালাচ্ছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications