স্মৃতি ইরানি ক্ষমা না চাইলে, সংসদ অচল হবে, দাবি বিরোধীদের!
নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : জেএনইউ বিতর্কে সওয়াল করতে গিয়ে দেবী দূর্গা প্রসঙ্গে বৃহস্পতিবার বিতর্কিত উদাহরণের উল্লেখ করেছিলেন শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি। আর তাই জেরে আজও উত্তপ্ত সংসদ। বিরোধী দলগুলি জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ক্ষমা না চাইলে সংসদ অচল করা হবে।
জেএনইউ ছাত্রে গ্রেফতার এবং হায়দ্রাবাদের ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় বিরোধীকা সরকারের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছিল। বৃহস্পতিবার সংসদে তারই জবাব দেন স্মৃতি ইরানি।[৩০০০ কন্ডোম, ২০০০ মদের বোতল রোজ মেলে JNU চত্ত্বরে, তোপ বিজেপি বিধায়কের!]

জেএনইউ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে অভিযোগকে ন্যায়সংগত প্রমাণ করতে গিয়ে শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি একটি প্যামফ্রেট পড়ে শোনান, যা নাকি জেএনইউ বিশ্ববিদ্যালয়ে বিলি করা হচ্ছিল। সেই প্যামফ্রেটে দেবী দূর্গাকে নিয়ে অপমানজনক ও কুরুচিকর কিছু উদাহরণ লেখা ছিল। এরপরই শিক্ষামন্ত্রী বলেন, "এটি জেএনইউ ছাত্রদের একটা অংশের 'চরিত্রহীন মানসিকতাই' ব্যক্ত করে।"
কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন যে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ ক্যাম্পাসে 'মহিষাসুর শহিদ দিবস' পালন করতে দেখা গিয়েছে একদলছাত্রকে।
The docs I read yesterday are officials documents from the Univ, these are not documents of the Govt: Smriti Irani pic.twitter.com/lg38zIsnSk
— ANI (@ANI_news) February 26, 2016
স্মৃতি ইরানিকে থামিয়ে দিয়ে কংগ্রেসের দাবি, এই বিতর্কিত উদাহরণের সঙ্গে সভাকক্ষের কোনও সম্পর্ক নেই। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, 'এটি একটি বিপজ্জনক নজির তৈরি করবে'। এরপরই বিরোধীদের বিশৃঙ্খলার জেরে সংসদ মুলতুবি হবে যায়।
এর আগে আর এক কেন্দ্রীয় নেতা অরুণ জেটলি রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন, জেএনইউ-এর যে সব পড়ুয়াদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ রয়েছে, ৯ ফেব্রুয়ারি যারা সংসদ আক্রমণের দোষী আফজল গুরুর সমর্থনে ভারত বিরোধী স্লোগান দিয়েছিল, তাদের কেন সমর্থন করছে বিরোধীরা।
অরুণ জেটলি নিজের বক্তব্যের সমর্থনে যুক্তি দিতে গিয়ে বলেন, ঘৃণ্য মন্তব্য বাক স্বাধীনতার আওতায় পরে না। তিনি এও বলেছিলেন, "সবাইকে এটা বুঝতে হবে যে ভারতের সততা ও সার্বভৌমত্বের বিরুদ্ধো স্লোগান তোলা হয়েছে।"
Cong now needs to come clean on 2 imp issues,1st Ishrat Jahan & 2nd execution of Afzal Guru-Union Min Venkaiah Naidu pic.twitter.com/vEPbV8S17x
— ANI (@ANI_news) February 26, 2016
সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 'দলীয় হস্তক্ষেপের' অভিযোগ আনেন। তিনি বলেন, "জাতীয়তাবাদের নামে একটা বিশ্ববিদ্যালয়কে শাস্তি দেওয়া আমার কাছে দুঃখজনক ও দুর্ভাগ্যের বিষয়। আপনাকে আমাদের শেখাতে হবে না দেশপ্রেম কাকে বলে।"
বুধবারদিন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন কোনও নিষ্পাপ পড়ুয়াকে হেনস্থা করা হবে না। তিনি এও বলেছিলেন, দেশদ্রোহীতার অভিযোগ আনা যদি ভুল হয় তাহলে আদালত তা তুলে নেবে, যদি তা ঠিক হয়, তাহলে তাও আদালতই বলবে। আদালতকে বিষয়টি বিবেচনা করতে দিন।












Click it and Unblock the Notifications