করোনা লকডাউনে আরবিআই-এর পদক্ষেপ, রেকর্ড হারে কমবে গৃহঋণে সুদের হারে

গোটা পৃথিবীতে আর্থিক কর্মকাণ্ড থমকে গিয়েছে। দেখা দিয়েছে বিশ্ব মন্দা। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে যে বড় ধাক্কা লেগেছে তার মোকাবিলায় ২০ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের সেই পদক্ষেপের সহায়ক আর্থিক পরিবেশ গড়ে তুলতে শুক্রবার ফের নতুন কিছু ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সেখানেই আরবিআই রেপো রেট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেন।

৪০ বেসিস পয়েন্ট কমানো হল রেপো রেট

৪০ বেসিস পয়েন্ট কমানো হল রেপো রেট

বিশেষজ্ঞদের মত, আরও বেশি করে নগদ প্রবাহ বাড়াতে ও অর্থনীতিকে সচল করতে রেপো রেট আরও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। বর্তমানে তা ছিল ৪.৪০ শতাংশ। তা কমে ৪ শতাংশ হল। রিভার্স রেপো রেটও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। নতুন রিভার্স রেপো রেট হল ৩. ৩৫ শতাংশ। কয়েক মাসের তফাতে এই নিয়ে ৮ বার রেপো রেট কাটছাঁট করল আরবিআই। এর ফলে ১৫ বছরের মধ্যে সব থেকে রম হওয়ার পথে গৃহঋণ।

রেপো রেট কমার অর্থ কী?

রেপো রেট কমার অর্থ কী?

রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। রেপো রেট কমানোর অর্থ সুদের হার কমাতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে উৎসাহিত করা। যাতে মানুষ আরও ঋণ নেয় ও বাজারে টাকার যোগান বাড়ে। এদিকে ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কে টাকা জমা রাখলে যে পরিমাণ সুদ পায় তাকে রিভার্স রেপো রেট বলে। তা কমানোর অর্থ হল, রিজার্ভ ব্যাঙ্কে টাকা জমা রাখতে ব্যাঙ্কগুলোকে নিরুৎসাহিত করা। ব্যাঙ্কগুলি যাতে রক্ষণশীলতা ছেড়ে বাজারে আরও বেশি ঋণ দিতে উৎসাহী হয়।

কত কমতে পারে গৃহঋণ?

কত কমতে পারে গৃহঋণ?

ধরুন, আপনি ৩০ লক্ষ টাকার গৃহঋণ নিয়েছেন। ১৫ বছরে সেই ঋণশোধ করার মেয়াদ শেষ হওয়ার কথা। এসবিআই থেকে গৃহঋণ নিয়ে থাকলে আপনার সুদের হার এতদিন হত ৭.৪ শতাংশ। কিন্তু নতুন রেপো রেট অনুযায়ী ৭ শতাংশ সুদের হারে গৃহঋণ নিতে পারবেন আপনি।

১৫ বছরের মধ্যে সব থেকে কম গৃহঋণে সুদের হার!

১৫ বছরের মধ্যে সব থেকে কম গৃহঋণে সুদের হার!

আশা করা হচ্ছে আরবিআই-এর এই পদক্ষেপের ফলে স্বস্তি পাবে সাধারণ মানুষ। এছাড়া কার্যকরী মূলধনের জন্য যাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা না হয় সে জন্য সুনির্দিষ্ট মেয়াদের ঋণের উপর আরও তিন মাসের জন্য মোরাটোরিয়াম দেওয়া হবে জানিয়ে দিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এছাড়া গৃহঋণের সুদের হার কমতে পারে ১৫ বছরের মধ্যে সব থেকে কম।

২৭ মার্চ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল

২৭ মার্চ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল

এর আগে দেশের বৃদ্ধির গতিকে বাড়াতে করতে ২৭ মার্চ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করে আরবিআই। এপ্রিলে, অপ্রত্যাশিতভাবে রিভার্স রেপো রেট ৩.৭৫ শতাংশ কমায় আরবিআই।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেতিবাচক থাকবে

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেতিবাচক থাকবে

তবে দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেও এদিন আশঙ্কাবাণী শোনা যায় খোদ আরবিআই-এর গভর্নরের গলায়। ২০২০-২১ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেতিবাচক থাকবে বলে এদিন জানান তিনি। অবশ্য তিনি আশা ব্যক্ত করেন যে আর্থিক বছরের দ্বিতীরার্ধে সেই হার কিছুটা উর্ধ্বমুখী হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+