একক–ডোজ স্পুটনিক লাইট সেপ্টেম্বরে আসতে পারে বাজারে, এর মূল্য, কার্যকারিতা জেনে নিন এক নজরে

একক–ডোজ স্পুটনিক লাইট সেপ্টেম্বরে আসতে পারে বাজারে

কোভ্যাকসিন ও কোভিশিল্ডের পাশাপাশি ভারতের কোভিড–১৯ টিকাকরণকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেপ্টেম্বর থেকেই স্থানীয়ভাবে উৎপাদন শুরু হবে স্পুটনিক লাইটের। এই স্পুটনিক লাইট একক–ডোজের ভ্যাকসিন। ‌


স্পুটনিক লাইটের ব্যবহারের জন্য আবেদন

স্পুটনিক লাইটের ব্যবহারের জন্য আবেদন

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পানাসিয়া বায়োটেক দেশের ড্রাগ নিয়ামক সংস্থার কাছে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য আবেদন করেছে। রিপোর্টে বলা হয়েছে যে স্পুটনিক লাইট প্রাথমিকভাবে সীমিত পরিমাণে উপলব্ধ হবে এবং এর মূল্য ৭৫০ টাকা করে হতে পারে বলে আশা করা হচ্ছে। পানাসিয়া বায়োটেকের সঙ্গে অংশীদারিত্বে রয়েছে রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (‌আরডিআইএফ)‌,যারা যৌথভাবে রাশিয়ান স্পুটনিক ভি বাজারে এনেছে।

ডাঃ রেড্ডির সঙ্গে চুক্তিবদ্ধ

ডাঃ রেড্ডির সঙ্গে চুক্তিবদ্ধ

আরডিআইএফ ইতিমধ্যেই দেশে স্পুটনিক ভি-এর উৎপাদনের জন্য ডাঃ রেড্ডির সঙ্গে চুক্তি করেছে। ভারতে প্রত্যেক বছর স্পুটনিক ভি-এর ১০ কোটি করে ডোজ উৎপাদন করার জন্য উভয় চুক্তিবদ্ধ হয়েছে। এ বছরের ১২ এপ্রিল স্পুটনিক ভি তাদের জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করে এবং মে মাস থেকেই এই ভ্যাকসিন প্রয়োগ শুরু করে দেওয়া হয়।

৬৫টি দেশে ব্যবহার হচ্ছে স্পুটনিক ভি

৬৫টি দেশে ব্যবহার হচ্ছে স্পুটনিক ভি

ভারতের পাশাপাশি স্পুটনিক ভি ৬৫টির বেশি দেশে ভ্যাকসিন হিসাবে ব্যবহৃত হচ্ছে। ক্লিনিক্যাল ট্রায়ালে এই ভ্যাকসিন ৯৭.‌৬ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আরডিআইএফ অনুযায়ী স্পুটনিক লাইট ভ্যাকসিন কার্যকরভাবে অন্যান্য ভ্যাকসিনের সংমিশ্রণ করে ব্যবহার করা যেতে পারে যা বেশ কয়েকটি দেশের গবেষণায় প্রমাণিত হয়েছে।

স্পুটটনিক লাইটের কার্যকারিতা

স্পুটটনিক লাইটের কার্যকারিতা

স্পুটনিক লাইট হল স্পুটনিক ভি -এর প্রথম উপাদান (রিকম্বিন্যান্ট হিউম্যান অ্যাডেনোভাইরাস সেরোটাইপ নম্বর ২৬ (আরএডি২৬)) করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম রেজিস্টার ভ্যাকসিন। অনেক ২ ডোজের ভ্যাকসিনের তুলনায় এই স্পুটনিক লাইটের কার্যকারিতার স্তর ৮০ শতাংশ। আরডিআইএফ দাবি করেছে যে স্পুটনিক লাইট করোনা ভাইরাসের সমস্ত নতুন স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকর তা প্রমাণিত হয়েছে এবং তা সাধারণভাবে স্টোরেজ করে রাখা যেতে পারে। প্রসঙ্গত, , স্পুটনিক লাইট টিকা কতটা কার্যকরী তা নিয়ে পর্যালোচনা করছে ডিসিজিআই। স্পুটনিক লাইট হল স্পুটনিক ভি টিকার প্রথম ডোজ। এটিও করোনার একক ডোজ ভ্যাকসিন হিসেবে কাজ করবে বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, ভারতে স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রাশিয়ার আরডিআইএফ-এর সঙ্গে গাটছড়া বেঁধেছে ডক্টর রেড্ডিস।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+