সামনে এল ভারতে কোভিড মৃত্যুর আসল পরিসংখ্যান, চাঞ্চল্যকর রিপোর্টে চোখ কপালে বিশেষজ্ঞদের
সামনে এল ভারতে কোভিড মৃত্যুর আসল পরিসংখ্যান, চাঞ্চল্যকর রিপোর্টে চোখ কপালে বিশেষজ্ঞদের
সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত কোভিডের দুই ঢেউ প্রাণ কেড়েছে প্রায় ৪.২১ লক্ষ নাগরিকের। যদিও সাম্প্রতিক সমীক্ষার ফলাফলে আবারও প্রশ্নের সম্মুখীন সরকারি নথি! টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রের গবেষক প্রভাত ঝা এবং ডার্টমাউথ কলেজের অর্থনীতিবিদ ডঃ পল নভোসাডের গবেষণা অনুসারে, এখনও পর্যন্ত কোভিডে প্রাণ গেছে ২৭-৩৩ লক্ষ ভারতীয়ের। গত বছরের জুন মাসের পর থেকে ভারতের ৮ রাজ্য ও ৭ প্রধান শহরের অতিরিক্ত মৃত্যুর পরিসংখ্যানকে যাচাই করেই এহেন সিদ্ধান্তে উপনীত হয়েছেন সমীক্ষকরা।

বাড়তি মৃত্যুর পরিমাণ মাত্রাতিরিক্ত!
বিজ্ঞানীদের মতে, ২০২০-২১ সালের মধ্যে যেকোনো কারণে ঘটা মৃত্যু ও তার আগের বছরগুলিতে ঘটা মৃত্যুর মধ্যে যে ব্যবধান, তাই আসলে 'এক্সেস মর্টালিটি' বা বাড়তি মৃত্যু। গবেষণাপত্র অনুযায়ী, ২০২০-র প্রথম ঢেউয়ে দেশে 'বাড়তি মৃত্যু'-র পরিমাণ ছিল ২২%। এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে এই পরিমাণ ৬৩% হলেও কেরলে তা ছিল মাত্র ৬%। যদিও দ্বিতীয় ঢেউ আসার ফলে দেশব্যাপী বাড়তি মৃত্যু বেড়ে দাঁড়ায় ৪৬%-এ। মধ্যপ্রদেশে এই হার বাড়ে ১৯৮% পর্যন্ত! গবেষণার আওতায় মূলত ৩৫ বছরের নীচের নাগরিকদের নিয়ে আসা হয়।

কীভাবে তথ্য সংগ্রহ করেন গবেষকরা?
সূত্রের খবর, মেদডআরএক্সআইভিতে আপলোড করা এই গবেষণাপত্র তৈরির ক্ষেত্রে নাগরিক নথিভুক্তি ব্যবস্থাকে কাজে লাগিয়েছেন গবেষকরা। টেলিফোন সমীক্ষার পাশাপাশি নানা স্বাস্থ্য সংস্থার থেকেও তথ্য সংগ্রহ করেন সমীক্ষকরা। অন্যদিকে সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের হিসাব বলছে, ভারতে করোনার গ্রাসে মৃত্যুবরণ করেছেন প্রায় ৪৯ লক্ষ নাগরিক। সেরো সমীক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সংক্রমণ মৃত্যুহারকেও হিসাবের আওতায় এনেছেন গবেষকরা।

কী বলছে মোদী সরকার ?
ইতিমধ্যেই এহেন সমীক্ষার ফলাফল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নানামহলে। প্রত্যুত্তরে বাড়তি মৃত্যুর সংখ্যাকে 'ভুয়ো' ও 'প্রতারণামূলক' বলার আখ্যা দিয়ে মোদী সরকার। জানা গেছে, ভারতে যেসময়ে কোভিড গ্রাফ নিম্নমুখী হয়, সেইসময়ে প্রায় ১০ মাস যাবত মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল ও হরিয়ানা থেকে তথ্য সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। "শুধুমাত্র এই ৫ রাজ্যে বাড়তি মৃত্যু প্রায় ৬.৩ লক্ষ", মত বিজ্ঞানীদের। আন্তর্জাতিক মঞ্চে সরকারের সম্মান রক্ষার্থে বিজ্ঞানীদের তথ্যকে ভুয়ো প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে সরকার, দাবি রাজনীতিকদের।

এপ্রিল-মে মাসে বাড়তি মৃত্যু
এ বছরের এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম বেড়েছে 'বাড়তি মৃত্যু'-র সংখ্যা, বিজ্ঞানীরা জানাচ্ছেন এমনটাই। এ বিষয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অধ্যাপক এবং এই গবেষণাপত্রের রচয়িতা ডঃ চিন্ময় তাম্বে জানিয়েছেন, "সমীক্ষা, সিআরএস ও এইচএমআইএসের তথ্যভান্ডার এক বছরে প্রায় ২৭% বাড়তি মৃত্যুর দিকে ইঙ্গিত করছে! ইউএন/এসআরএস ব্যবহার করে এই তথ্য পেয়েছি আমরা। আমাদের গবেষণা এটাই বলছে যে, সরকারি হিসাবের থেকেও প্রায় ৭-৮ গুণ বেশি আসল কোভিড মৃত্যুর সংখ্যা!"












Click it and Unblock the Notifications