'২৫ বছর ধরে দুধ দিয়ে কালসাপ পুষেছি, এখন ফনা তুলছে আমাদের দেখে', বিজেপিকে নিশানা উদ্ধব ঠাকরের

'২৫ বছর ধরে দুধ দিয়ে কালসাপ পুষেছি, এখন ফনা তুলছে আমাদের দেখে', বিজেপিকে নিশানা উদ্ধব ঠাকরের

'২৫ বছর ধরে দুধ দিয়ে কাল সাপ পুষেছি। আর এখন সেই সাপ আমাদের দেখলে ফনা তুলছে'। বিজেপিকে ইঙ্গিত করে তীব্র নাশানা করলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন সেই সাপের ফনা কীভাবে কাটতে হয় সেটা জানা আছে আমাদের। আমাদের বিরুদ্ধে মাথা তুললে কীভাবে সেই মাথা কাটতে হয় সেটা আমরা জানি বলে বিজেপিকে তীব্র নিশানা করেছেন উদ্ধব ঠাকরে।

বিজেপিকে নিশানা উদ্ধব ঠাকরের

বিজেপিকে নিশানা উদ্ধব ঠাকরের

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে থেকেই শিবসেনার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বিজেপির। শিবসেনা সেকারণে একাই লড়েছিল মহারাষ্ট্রে। এবং কংগ্রেস, এনসিপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার গড়েছে শিবসেনা। দিন যত এগোচ্ছে তত বিজেপির সঙ্গে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগেও সম্পর্কের তিক্ততা বেড়েছে শিবসেনার। লাগাতার বিজেপির বিরুদ্ধে তীব্র নিশানা করেছেন তিনি।

কালসাপ বলে নিশানা উদ্ধব ঠাকরের

কালসাপ বলে নিশানা উদ্ধব ঠাকরের

বিজেপিকে কাল সাপ বলে নিশানা করেছেন উদ্ধব ঠাকরে। শিবসেনা সুপ্রিমো অভিযোগ করেছেন, ২৫ বছর ধরে দুধ দিয়ে কালসাপ পুষেছি। সেই সাপই এখন ফনা তুলছে। কিভাবে ফনা ভাঙে হয় সেটা জানা আছে বলে কটাক্ষ করেছেন তিনি। বিজেপির সঙ্গে ২৫ বছরের সম্পর্ক। তীব্র হচ্ছে তিক্ততা। সামনেই ২০২৪-র লোকসভা ভোট তার আগেই বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্কের দূরত্ব ক্রমশ বাড়ছে।

একজোট থাকার বার্তা

একজোট থাকার বার্তা

মহারাষ্ট্রের জোট সরকারে ভাঙন ধরানোর চেষ্টা করছে বিজেপি। এমনই অভিযোগ করেছে শিবসেনা। বাজেট অধিবেশন সেকারণে ১০০ শতাংশ বিধায়কদের উপস্থিত থাকার কথা বলেছিলেন। এবং সেটাই হয়েছে। বিজেপির কাছে শক্তিপ্রদর্শন করতেই এটা করা হয়েছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে উদ্ধব ঠাকরে নিজে উপস্থিত থাকতে পারেননি। অসুস্থতার কারণে আসতে পারেননি তিনি।

নবাব মালিকের গ্রেফতারির প্রতিবাদ

নবাব মালিকের গ্রেফতারির প্রতিবাদ

নবাব মালিককে গ্রেফতার করার প্রতিবাদে সরব হয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। প্রসঙ্গত উল্লেখ্য দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এনসিপি বিধায়ক নবাব মালিককে। নবাব মালিক নাকি দাউদ ইব্রাহিমের বোনের কাছে থেকে সম্পত্তি কেনার চেষ্টা করেছেন তিনি। কয়েকদিন আগে নবাব মালিকের বাড়িতে জেরা করেছিল ইডি। এই নিয়ে শরদ পাওয়ার থেকে শিবসেনা সুপ্রিমো তীব্র নিশানা করেছেন বিজেপি। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+