শিবসেনা-কঙ্গনা সংঘাত! অযৌক্তিক গুরুত্ব দেওয়া হচ্ছে কঙ্গনাকে, সাফ কথা শরদের
শিবসেনা-কঙ্গনা সংঘাত! অযৌক্তিক গুরুত্ব দেওয়া হচ্ছে কঙ্গনাকে, সাফ কথা শরদের
ইতিমধ্যেই কঙ্গনা রানাওয়াতের ভক্তদের কাছ থেকে হুমকি ফোন পেয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। হুমকি ফোন গেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছেও। পাশাপাশি এই তালিকায় নতুন নাম উঠে এসেচে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের নাম। সুশান্ত সিং মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত যত এগোচ্ছে ততি পাল্লা দিয়ে জমে উঠছে কঙ্গনা বিতর্ক। এবার এই প্রসঙ্গেই মুখ খুলতে দেখা গেল শরদ পাওয়ারকে।

অযৌক্তিক গুরুত্ব দেওয়া হচ্ছে কঙ্গনাকে
দিন যত গড়াচ্ছে ততই ক্রমশ জোরালো হচ্ছে মহারাষ্ট্র সরকার ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বাগযুদ্ধ। এই প্রসঙ্গেই শরদ পাওয়ার স্পষ্ট মন্তব্য, "প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে কঙ্গনা রানাওয়াতকে।" এদিকে প্রসঙ্গত উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের একাধিক প্রথমসারির ব্যক্তিত্বের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে। পাশাপাশি বিতর্ক যখন ক্রমেই নেপোটিজমের দিকে মোড় নেয়, একাধিক তারকা অভিনেতা বা পরিচালকের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় কঙ্গনাকে।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?
অন্যদিকে সুশান্ত মৃত্যুকাণ্ডে যখন মুম্বই পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠলে মহারাষ্ট্রের শিবসেনা সরকারকেও এই বিষয়ে দোষারোপ করতে দেখা যায় কঙ্গনাকে। এমনকি মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে বসেন। তার পরেই কঙ্গনার বিরুদ্ধে তুমুল চটে যায় মু্ম্বইয়ের শিবসেনা শিবির। এদিকে এই সংঘাতের আবহেই কঙ্গনার ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করে কেন্দ্রের বিজেপি সরকার।

কি বললেন শরদ পাওয়ার ?
অন্যদিকে কঙ্গনার পাল্টা জবাব দিতে গিয়ে গুজরাটের আহমেদাবাদকে মিনি পাকিস্তান বলে মন্তব্য করে বসেন শিবসেনার অন্যতম বড় মুখ সঞ্জয় রাউত। তার এই মন্তব্যের পরেই ক্ষেপে যায় পদ্ম শিবির। দাবি ওঠে ক্ষমা চাওয়ারও। যা নিয়ে বারংবার উত্তাল হয় রাজ্য-রাজনীতি। এর এই গোটা পরিস্থিতি দেখেই বর্তমানে নিজের অবস্থান স্পষ্ট করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এই প্রসঙ্গে শরদ পাওয়ারের মন্তব্য, " আমরা সবাই মুম্বই পুলিশের ক্ষমতা সম্পর্কে জানি। যদি কেউ মুম্বইকে পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরের সাথে তুলনা করেন তবে আমাদের তাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।"

চরমে উঠছে শিবসেনা-কঙ্গনা সংঘাত
শরদ পাওয়ারের মতে মুম্বই সম্পর্কে কঙ্গনার বক্তব্যকে অযৌক্তিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এতটা প্রয়োজন নেই। এদিকে মুম্বইয়ের মাটিতে ক্রমেই চরমে উঠছে শিবসেনা-কঙ্গনা সংঘাত। ইতিমধ্যেই বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিস ভাঙে বৃহন্মুম্বই পুরসভা। পরবর্তীতে নির্মান সংক্রান্ত যথাযথ তদন্তের দাবিতে কঙ্গনা আদালতের দারস্থ হলে এই ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দেয় কোর্ট। শেষ পাওয়া খবর অনুযায়ী অফিসের পর বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনার ফ্ল্যাট ভাঙার জন্য আদালতে আর্জি জানিয়েছে বৃহন্মুম্বই পুরসভা।












Click it and Unblock the Notifications