পাক প্রধানমন্ত্রী এবার নিজের চরকায় তেল দিন, কাশ্মীর ইস্যুতে পরামর্শ শিবসেনার
পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিল শিবসেনা। শিবসেনার মুখপত্র ‘সামনা’তে এবার সরাসরি ইমরান খানকে পরামর্শ দেওয়া হল নিজের চরকায় তেল দিতে।
পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিল শিবসেনা। শিবসেনার মুখপত্র 'সামনা'তে এবার সরাসরি ইমরান খানকে পরামর্শ দেওয়া হল নিজের চরকায় তেল দিতে। 'সামনা'র সম্পাদকীয়তে লেখা হল- কাশ্মীর নিয়ে নাক না গলিয়ে, এবার পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ভাবুন ইমরান খান। কারণ পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা 'ইনটেনসিভ কেয়ার ইউনিটে' পৌঁছে গিয়েছে।

নিজেই একঘরে পাকিস্তান
জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদ জানিয়ে পাকিস্তান রাষ্ট্রসংঘে নালিশ জানিয়েছিল পাকিস্তান। পাকিস্তান প্রধানমন্ত্রী আবার সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলে ভারতকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। কিন্তু ভারতকে শিক্ষা দিতে গিয়ে, নিজেই একঘরে হয়ে গেলেন।

বিশ্বের কাছে মুখ পুড়ল
এদিন ‘সামনা'র সম্পাদকীয়তে পাকিস্তানের পাশাপাশি চিনেরও সমালোচনা করা হয়েছে। পাকিস্তান ও চিন উভয়ই ভারতের কাশ্মীর বিষয়ক পদক্ষেপকে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের বৈঠকে উত্থাপন করে নাস্তানাবুদ করার প্রয়াস করেছিলেন। কিন্তু সেই ব্যর্থ প্রয়াসের জন্য বিশ্বের কাছে মুখ পোড়ে তাদের।

চিন ছাড়া কেউ পাশে নেই
ইউএনএসসিতে ক্লোর-ডোর বৈঠকের কথা উল্লেখ করে শিবসেনা বলেছে, ভারতকে শায়েস্তা করতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। চিন ছাড়া কাউই পাশে দাঁড়ায়নি পাকিস্তানের। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন ভারত তথা ভারতের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাই পাকিস্তান এখন একঘরে।

অভ্যম্তরীণ সমস্যা মেটামোর পরামর্শ
সম্পাদকীয়টিতে আরও পরামর্শ দেওয়া হয়েছে যে, বিশ্বব্যাপী কাশ্মীরের সমস্যাগুলি ছড়িয়ে দেওয়ার কাজ বিরত রেখে পাকিস্তানের উছিত ওদেশীয় অভ্যন্তরীণ সমস্যাগুলি নিয়ে মাথা ঘামানো। পাকিস্তানের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, দারিদ্র্য, নৈরাজ্য এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মাথা ঘামানো উচিত। তা না করে জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তান বিশ্বের সকল বড় বড় শক্তির কাছে গিয়ে নালিশ জানাতেই ব্যস্ত।












Click it and Unblock the Notifications