চেন্নাইয়ে সিনেমা দেখতে গিয়ে মামলার মুখে পড়লেন ৭ জন
জাতীয় সঙ্গীত প্রতিটি সিনেমা হলে শুরু সময়ে উঠে দাঁড়াতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ না মানায় চেন্নাইয়ে ৭জনের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননা করার দায়ে মামলা করা হয়েছে।
চেন্নাই, ১২ ডিসেম্বর : জাতীয় সঙ্গীত প্রতিটি সিনেমা হলে শুরু সময়ে বাজাতে হবে। এবং সিনেমা শুরুর সময়ে পর্দায় জাতীয় পতাকা দেখাতে হবে। এই সময়ে হলে উপস্থিত প্রতিটি দর্শককে উঠে দাঁড়াতে হবে। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর থেকে দেশের সমস্ত হলে এই নির্দেশ কার্যকর হয়েছে।
এবার মহিলারাও গার্হস্থ্য হিংসার মামলায় অপরাধী হলে জেল খাটবে
শুধু পুত্রবধূই নন, গার্হস্থ্য হিংসার অভিযোগ আনতে পারবেন মা-বোনেরাও
এই নির্দেশ না মানায় চেন্নাইয়ে ৭জনের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননা করার দায়ে মামলা করা হয়েছে। চেন্নাই পুলিশ এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরে এই প্রথম কোথাও এইমর্মে মামলা দায়ের হল বলেও জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, যে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মহিলা পর্দায় জাতীয় পতাকা দেখানো ও জাতীয় সঙ্গীত চলার সময়ে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।
চেন্নাইয়ের কাসি থিয়েটারে ঘটনাটি ঘটেছে। ওই মহিলার সঙ্গে হলে উপস্থিত অন্য দর্শকদের কথা কাটাকাটিও হয়। জাতীয় সম্মানের অবমামনা, ১৯৭১ সালের আইন অনুযায়ী মামলা হয়েছে বলে চেন্নাই পুলিশ জানিয়েছে।
পানশালায় নর্তকীদের ছুঁলেই হতে পারে ছয় মাসের কারাদণ্ড!
স্ত্রীর অকালমৃত্যু হলে সম্পত্তিতে অধিকার থাকবে না স্বামীর
বিজয়কুমার নামে এক ব্যক্তি এই বিষয়ে অভিযোগ দায়েরের পরই পুলিশ ব্যবস্থা নিয়েছে। বিজয়কুমার নিজেও সেইসময়ে হলে উপস্থিত ছিলেন। তিনি ওই সাতজনকে উঠে দাঁড়াতেও বলেছিলেন। তাই নিয়ে তাঁর সঙ্গে বচসাও হয়। পুলিশ গিয়ে পৌঁছলে দেখে দুটি দলে মারামারি চলছে। পরে সমস্ত ঘটনা জানতে পেরে পুলিশ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলা এম শীলা নিজে বিজয়কুমার ও তার সহযোগীদের বিরুদ্ধে হুমকি ও কটূক্তির অভিযোগে পাল্টা মামলা দায়ের করেছেন।












Click it and Unblock the Notifications