অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে সিরম ইনস্টিটিউটকে নোটিস ডিসিজিআইয়ের
ইউকেতে যে অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রয়েছে তা ডিসিজিআইকে জানায়নি সিরম ইনস্টিটিউট। আর সেই মর্মেই এদিন ডিসিজিআই এদিন নোটিস পাঠায় সিরম ইনস্টিটিউটকে। কেন্দ্রীয় সরকারকে অক্সফোর্ডের টিকার ট্রায়াল নিয়ে এতবড় ঘটনা কেন চেপে গিয়েছিল এই ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ব্রিটেনে অক্সফোর্ডের এই করোনা ভ্যাকসিনের ট্রায়ালে একজন করোনা যোদ্ধা অসুস্থ হয়ে পড়েন। সেই তথ্য এই ভারতীয় ওষুধ নির্মাতা সংস্থা কেন্দ্রের কাছে লুকিয়েছে বলে খবর। উল্লেখ্য, অক্সফোর্ড ভ্যাকসিনের নির্মাণ ভারতে করার জন্য বরাত পেয়েছে সিরম ইনস্টিটিউট। আর সেই সংস্থাই এই ভ্যাকসিন ট্রায়াল সম্পর্কে তথ্য গোপন করায় বেজায় চটে গিয়েছে ড্রাগ কন্ট্রোলা র জেনারেল অফ ইন্ডিয়া।
উল্লেখ্য, ওই করোনা যোগ্ধা এই ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়ায় ব্রিটেনে আপাতত স্তব্ধ অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ট্রায়াল। ডিসিজিআই এই মর্মে সিরমের কাছে শোকজ নোটিস পাঠিয়েছে।শুধু ইউকেই নয়, ট্রায়াল বন্ধ রয়েছে আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও আমেরিকায়। এরপরই ভারতের তরফে ডিসিজিআই নড়েচড়ে বসে।












Click it and Unblock the Notifications