মার্কিন কূটনীতিকদের সমকামী সঙ্গীরা গ্রেফতার হোক, তোপ যশবন্তের

যশবন্ত সিনহা
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর: এ দেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের কারও কারও সমকামী সঙ্গী আছে। ভারতে সমকাম যেহেতু বেআইনি, তাই এদের ভিসা বাতিল করে অবিলম্বে হাজতে পাঠানো হোক। দেবযানী খোবরাগাডে ইস্যুতে এমনই বিস্ফোরক প্রতিক্রিয়া যশবন্ত সিংয়ের।

মঙ্গলবার তিনি বলেন, "আমার কাছে খবর আছে, নয়াদিল্লিতে যে মার্কিন কূটনীতিকরা কাজ করেন, তাঁদের কারও কারও সমকামী সঙ্গী রয়েছে। এদের সবার ভিসা আছে। ভারত সরকারের উচিত, এদের চিহ্নিত করে ভিসা বাতিল করা এবং গ্রেফতার করা। কারণ, তারা আমাদের দেশে থেকে আমাদের দেশের আইন মানছে না।" তিনি আরও বলেন, সমকাম কূটনৈতিক কার্যকলাপের অঙ্গ নয়। তাই এই ইস্যুতে কোনও মার্কিন নাগরিককে গ্রেফতার করলে আমেরিকার আপত্তি জানানো উচিত নয়।

যশবন্ত সিনহার ক্ষোভ, কোনও বন্ধুরাষ্ট্র কীভাবে এই আচরণ করল তা বোধগম্য হচ্ছে না। কোনও শব্দ আমেরিকার এই বর্বর আচরণকে নিন্দা করার পক্ষে যথেষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+