রাধে মা কাণ্ড : গায়ক সোনু নিগমের টুইটে ফের নয়া বিতর্কের জন্ম
নয়াদিল্লি, ১৭ আগস্ট : রাধে মা ইস্যু যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। এবার রাধে মা কাণ্ডে নতুন করে বিতর্ক উষ্কে দিলেন জনপ্রিয় বলিউড গায়ক সোনু নিগম। [ ছবি দেখে চক্ষু চড়কগাছ: 'ভণ্ড' গুরুমাতা রাধে মাকে বিড়ম্বনায় ফেললেন রাহুল মহাজন]
স্বঘোষিত ধর্মগুরুমাতা রাধে মা-এ পক্ষ নিয়ে সোনু প্রশ্ন তোলেন ছোট পোশাক পরার জন্য কোনও গুরুমাতাকে আদালতে অভিযুক্ত করা মোটেই সমর্থনযোগ্য নয়। [ (ছবি) ভারতের সেরা ৯ 'ভণ্ড তপস্বী' ও তাঁদের মহান কীর্তি!]

মাইক্রোব্লগিং সাইটে টুইট করে সোনু বলেন, "হিন্দু দেবী মা কালীকে তো রাধে মায়ের চেয়েও কম কাপড়ে দেখানো হয়"। শুধু তাই নয়, শুধু তাই নয় লিঙ্গ বৈষম্য প্রদর্শন নিয়ে সওয়াল করেন তিনি।
সোনু বলেন, পুরুষ সাধুরা নগ্ন অবস্থায় হাঁটতে পারে। বিড়াম্বনাময় নাচ করেন। কিন্তু তাদের জেলে পুরতে ধর্ষণের মতো অভিযোগের প্রয়োজন হয়। এই করা হচ্ছে লিঙ্গ বৈষম্যের জন্য? মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা নিয়ম মোটেই উচিত নয়। [(ছবি)অবশেষে রেড হট মিনি স্কার্ট অবতারের রহস্য উন্মোচন করলেন রাধে মা!]
এর আগে, যৌতুক মামলায় বম্বে হাইকোর্ট রাধে মার অন্তর্বর্তীকালী জামিনের আবেদন মঞ্জুর করে। ৩২ বছরের নিকি গুপ্তা রাধে মায়ের বিরুদ্ধে অভিযোগ করেন যৌতুকের জন্য পুত্রবধূকে হেনস্থার জন্য উষ্কানি দিতে থাকেন।
রাধে মা ভারতের অত্যন্ত জনপ্রিয় একজন ধর্মগুরু। কিন্তু তার বিরুদ্ধে সৎসঙ্ঘে অশ্লীল নাচ করা, ভক্তদের আই লাভ ইউ বলা, চুমু খাওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি রাহুল মহাজনের টুইট করা একটি ছবি যেখানে রাধে মা লাল মিনি স্কার্ট পরে রয়েছেন তাতে বিতর্কের আগুনে ঘি পড়ে।
সোনু নিগমের টুইটগুলি
Just my 2 pence. Kaali Maa is depicted in lesser clothes than Radhey Maa. Interesting that this country wants to sue a woman for her clothes
— Sonu Nigam (@sonunigam) August 16, 2015 Just my 2 pence. Kaali Maa is depicted in lesser clothes than Radhey Maa. Interesting that this country wants to sue a woman for her clothes
— Sonu Nigam (@sonunigam) August 16, 2015 Wanna sue, sue the followers... Sue YOURSELVES.. For making them God men and women. Setting different rules for men and women, not fair.
— Sonu Nigam (@sonunigam) August 16, 2015 











Click it and Unblock the Notifications