ছবি দেখে চক্ষু চড়কগাছ: 'ভণ্ড' গুরুমাতা রাধে মাকে বিড়ম্বনায় ফেললেন রাহুল মহাজন

মুম্বই, ৭ আগস্ট : বেশ কয়েকদিন ধরেই সোস্যাল মিডিয়ায় ঝড় তুলে খবরের শিরোনামে রয়েছেন গুরুমাতা রাধে মা। কিন্তু অবশ্যই ভাল কোনও কারণের জন্য নয়।

স্বামী নিত্যানন্দ, নির্মল বাবা, আশারাম বাপুর মতো এই রাধে মাও দেশের অতিজনপ্রিয় ধার্মিক নেতা। কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে বাড়ির পুত্রবধূর বাড়ি থেকে যৌতুক নেওয়ার জন্য এক পরিবারকে উষ্কানি দিয়েছিলেম তিনি।

শুধু তাই নয়, রাধে মায়ের বিরুদ্ধে এক মহিলা ভক্ত সতসঙ্ঘের সময় অশ্লীল এবং কুরুচিপূর্ণ নাচ নাচার অভিযোগ তুলেছিলেন। এসব খবরে আসতেই সোস্যাল মিডিয়া বেশ সরগরম হয়ে ওঠে, আর সেই আগুনেই ঘি ঢালে রাহুল মহাজনের একটি টুইট।

লাল রংয়ের মিনি ড্রেসে রাধে মার একটি ছবি টুইট করেন রাহুল মহাজমন। এই ছবিটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এই ছবি স্বঘোষিত ধর্মগুরু রাধে মা-র ইমেজকে যে বিড়াম্বড়ায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

আসল নাম

আসল নাম

রাধে মা নামে জনপ্রিয় হলেও তাঁর আসল নাম সুখবিন্দর কউর। স্বঘোষিত ধর্মগুরু তিনি। ডলি বিন্দ্রা, মনোজ তিওয়াড়ি, রবি কিষণের মতো জনপ্রিয় ব্যক্তিরা রাধে মায়ের আশীর্বাদ নিতে যান।

২৩ বছরে সিদ্ধি লাভ

২৩ বছরে সিদ্ধি লাভ

মাত্র ২৩ বছর বয়সেই ধর্মগুরু হয়ে উঠেছিলেন রাধে মা। তারপর থেকই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দর্শন দিতে যেতেন। রাধে মায়ের ভক্তদের বিশ্বাস মায়ের দৈব্য শক্তি রয়েছে, যার জোরে তাদের সমস্ত দুঃখকষ্ট নিরাময় করতে পারবেন রাধে মা।

৫০ শের গোড়ায়

৫০ শের গোড়ায়

বর্তমানে ৩ সন্তানের মা ৫০ বছরের রাধে মা বারবার খবরে আসেন ভুলভাল কারণের জন্য। জুলাই মাসে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে বাড়ির পুত্রবধূর বাড়ি থেকে যৌতুক নেওয়ার জন্য এক পরিবারকে উষ্কানি দিয়েছিলেম তিনি।

শারীরিক অত্যাচার

শারীরিক অত্যাচার

মুম্বইয়ের এক মহিলা অভিযোগ তুলেছেন যৌতুকের জন্য নানা কারণে রাধে মা তাকে শারীরিকভাবে অত্যাচারও করেছেন।

চুমুর খেলা

চুমুর খেলা

একাংশের অভিযোগ এমনকী সোস্যাল মিডিয়াতেও দেখা গিয়েছে রাধে মা তার ভক্তদের মাঝে মধ্যে চুমু খান জড়িয়ে ধরেন। ভক্তরা রাধে মাকে চুমু দিলেও তিনি আপত্তি জানান না।

ছোটি মা

ছোটি মা

রাধে মায়ের বিচারে অনুপ্রাণিত হয়ে আর এক মহিলা ভগবান সেবায় যুক্ত হন। তাকে সবাই ছোটি মা নামে জানে।

শিব ভক্ত

শিব ভক্ত

নিজেকে দেবী দাবি করা রাধে মা আসলে শিব-পার্বতীর ভক্ত।

অন্যরূপে

অন্যরূপে

সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, একটি মাঠে লাল ছোট দৈর্ঘের পোশাক ও সানগ্লাস পরে রাধে মা এধার ওধার অদ্ভুদভাবে ছুটে বেড়াচ্ছেন।

অশ্লীল নাচ

অশ্লীল নাচ

রাধে মার-নামে এক মহিলা অভিযোগ তুলেছিলেন সতসঙ্ঘের সময় অশ্লীল ও কুরুচিপূর্ণ নাচ করেছিলেন রাধে মা।

মিনি স্কার্টে রাধে

মিনি স্কার্টে রাধে

তবে রাধে মা বিড়াম্বনায় পড়েছেন রাহুল মহাজনের টুইটে যেখানে রাধে মাকে একেবারে অন্য অবতারে লাল ছোট পোশাকে অশ্লীল ভঙ্গিতে দেখা যাচ্ছে। এই ছবি সোস্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+