(ছবি)অবশেষে রেড হট মিনি স্কার্ট অবতারের রহস্য উন্মোচন করলেন রাধে মা!
মুম্বই, ১৪ আগস্ট : অবশেষে নিজের বিতর্কিত সেই লাল রংয়ের হট মিনি স্কার্টের রহস্য উন্মোচন করলেন রাধে মা যার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। স্বঘোষিত এই ধর্মগুরুর দাবি, ওই পোশাকটি এখ ভক্ত তাঁকে ভালবেসে উপহার দিয়েছিলেন, তাই তিনি তা ফেলতে পারেননি। [ ছবি দেখে চক্ষু চড়কগাছ: 'ভণ্ড' গুরুমাতা রাধে মাকে বিড়ম্বনায় ফেললেন রাহুল মহাজন]
টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাধে মা বলেন, ভক্তদের সঙ্গে ভ্রমণকালে তাঁর এক ভক্ত তাঁকে ওই পোশাকটি উপহার দেন এবং তা যাতে তিনি পরেন তার জন্য আবদার জানান।
ভক্তের কথা ফেলতে না পেরেই মিনি স্কার্ট অবতার ধারণ করেছিলেন তিনি। শুধু তাই নয়, তাঁর দাবি, সেদিন ওই ভক্তই তাঁর মেক আপও করেছিলেন।
সাক্ষাৎকার দেওয়ার সময় রাধে মা 'গভীর ধ্যান'- এ ছিলেন। সাংবাদিকের সঙ্গে সরাসরি তিনি কথা বলেননি। সাংবাদিকের প্রশ্নের উত্তর অন্য এক ব্যক্তির মুখ দিয়ে বলিয়েছিলেন রাধে মা।
আত্মপক্ষসমর্থনে রাধে মার সওয়াল, "কে বলেছে, সাধু সন্তদের একটি নির্দিষ্ট ধরণের পোশাকই পড়তে হয়? আমি সবসময় আমার ভক্তদের কথা শুনি, যদি ওরা খুশি হয়, তাহলে আমিও খুশি।"
গোটা বিষটির দায় মিডিয়ার ঘাড়ে চাপিয়ে রাধে মায়ের বক্তব্য, মিডিয়ায় সোস্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করেছে, যার ফলে এত সমস্যা হয়েছে। তিনি আরও অভিযোগ তোলেন কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ভাবমূর্তি ক্ষূণ্ণ করার চেষ্টা করছে। যাতে ভক্তদের চোখে তিনি নিচে নেমে যান তার জন্য যড়যন্ত্র করছে।
এদিকে নিকি গুপ্তা নামে যে মহিলা তাঁর নামে যৌতুকের জন্য হয়রানির অভিযোগ এনেছেন তাঁকে চেনেননা বলেই দাবি করেছেন রাধে মা।
{photo-feature}












Click it and Unblock the Notifications