বান্দিপোরায় বড় সাফল্য, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৫ জঙ্গির

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৫ জঙ্গির। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার হাজিনে। এয়ার ফোর্সের এক কমান্ডোরও মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৫ জঙ্গির। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার হাজিনে। এয়ার ফোর্সের এক কমান্ডোরও মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত ৫ জঙ্গি

প্রতিরক্ষা দফতরের মুখপত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, সংঘর্ষে ৫ জঙ্গির মৃত্যু হয়েছে। ১৩ রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান সংঘর্ষে আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সংঘর্ষে ভারতীয় বিমান বাহিনীর এক কমান্ডোরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কমান্ডোর নাম নিরালা বলে জানা গিয়েছে।

জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে উত্তর কাশ্মীরের বান্দিপোরার হাজিনে হানা দেয় ১৩ রাষ্ট্রীয় রাইফেলস, স্পেশাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফ-এর ৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের মিলিত বাহিনী। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি।

সন্দেহজনক স্থানে পৌঁছতেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। গুলিতে পাঁচ জঙ্গির মৃত্যু হয়।

এলাকায় সাত জঙ্গি আটকা পড়ে আছে বলে জানা গিয়েছে। জঙ্গিদের সন্ধানে আরও বাহিনী এলাকায় পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+