২৪ ঘণ্টারও কম সময়ে ফের করোনা আক্রান্ত ধারাভিতে! আতঙ্কের গ্রাসে গোটা মুম্বই

ফের করোনার থাবা ধারাভিতে। এশিয়ার বৃহত্তম এই বস্তিতে এই নিয়ে গত ২৪ ঘণ্টারও কম সময়ে দ্বিতীয় করোনা আক্রান্তের খোঁজ মিলল। এই পরিস্থিতিতে ১০ লক্ষের বাসস্থান এই বস্তিতে দ্রুত করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং তা হলে মুম্বই তো বটেই, গোটা দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের।

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমেই লাগাম ছাড়া হচ্ছে

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমেই লাগাম ছাড়া হচ্ছে

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমেই লাগাম ছাড়া হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে নতুন করে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের চিহ্ন মেলে। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁডা়য় ৩৩৫-এ। এদিকে একদিনে করোনা আক্রান্ত হয়ে সেরাজ্যে মারা যায় ৬ জন। এখনও পর্যন্ত শুধু মহারাষ্ট্রেই ১৬ জন করোনা আক্রান্ত মারা গিয়েছে।

কমিউনিটি ট্রান্সমিশন

কমিউনিটি ট্রান্সমিশন

মূলত, এতদিন পর্যন্ত যাঁরা বিদেশ থেকে আসছিলেন তাঁদের ঘিরেই করোনা সংক্রমণের উদ্বেগ দানা বেঁধেছে। অনেককেই কোভিড ১৯ পজিটিভ বলে পাওয়া গিয়েছে। এরপর তা স্থানীয় এলাকায় ছড়িয়েছে বলেও খবর মেলে। তবে স্থানী জায়গা ছাড়িয়ে একটি বড় গোষ্ঠীর মধ্যে ছড়ায়নি করোনা বলেই দাবি করেছে সরকার। ফলে কমিউনিটি ট্রান্সমিশন যে ভারতে হয়নি , তা এতদিন পর্যন্ত নিশ্চিত ছিল। এরপরই উঠে আসে মুম্বইয়ের ধারাবির ঘটনা।

ধারাবিতে দ্বিতীয় আক্রান্তের খোঁজ মিলল

ধারাবিতে দ্বিতীয় আক্রান্তের খোঁজ মিলল

জানা গিয়েছে ধারাবিতে করোনা আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি বৃহ্নুম্বই কর্পোরেশনের স্যানিটেশন কর্মী। সেই ব্যক্তি কোনও ভাবে মৃত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই ব্যক্তির কাছাকাছি থাকা ব্যক্তিদের কোারান্টাইনে পাঠানোর ব্যবস্থা চলছে।

গতকালই করোনা আক্রান্ত হয়ে মারা যান ধারাবির এখজন

গতকালই করোনা আক্রান্ত হয়ে মারা যান ধারাবির এখজন

মুম্বইয়ের ধারাভি বস্তিতে কোভিড ১৯ এ আক্রান্ত ব্যক্তির বুধবার রাতেই মৃত্যু হয়েছে। এরপর সেই ব্যক্তির পরিবারের ১০ জনের পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তাঁদের আপাতত নিজেদের বাড়িতেই কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। এদিকে ব্যক্তির বাড়ি সিল করে দিয়েছে মুম্বই পুরসভা।

সংক্রমণ ছড়ানোর ভয়ের মূল কারণ

সংক্রমণ ছড়ানোর ভয়ের মূল কারণ

সূত্রের খবর, ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় ওই অঞ্চলে খুব তাড়াতাড়ি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ওই বস্তি এলাকার পুরোটাই "সিল" করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা ৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকা ওই বস্তিতে গা ঘেঁষাঘেঁষি করে থাকেন কমপক্ষে ১০ লক্ষ মানুষ, ফলে দ্রুত হারে ছড়াতে পারে সংক্রমণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+