১২ তম দিনে কাশ্মীরের নিষেধাজ্ঞা! আশার খবর শোনাল প্রশাসন

শুক্রবার পর্যন্ত ১২ তম দিনে স্তব্ধ সেখানকার যাবতীয় কাজ। প্রশাসনের তরফে শুক্রবার জানানো হয়েছে, সোমবার থেকে সেখানকার স্কুল কলেজ খুলবে।

শুক্রবার পর্যন্ত ১২ তম দিনে স্তব্ধ সেখানকার যাবতীয় কাজ। প্রশাসনের তরফে শুক্রবার জানানো হয়েছে, সোমবার থেকে সেখানকার স্কুল কলেজ খুলবে। এই ঘোষণা থেকেই পরিষ্কার, ধীরে ধীরে কাশ্মীরের স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার আগামী কয়েকদিনের মধ্যে সেখানকার যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে প্রশাসন।

পরপর ১২ তম দিনে নিষেধাজ্ঞা কাশ্মীরে! আশার খবর শোনাল প্রশাসন

সুপ্রিম কোর্টে কাশ্মীর নিয়ে মামলা করা হয়েছিল। এদিন সেরকমই এক মামলার শুনানি চলছিল। সেখানে সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিদিনই সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। সরকারের তরফে এত বলা হয় সর্বোচ্চ আদালত যেন নিরাপত্তা সংস্থাগুলিকে বিশ্বাস করে। একই সঙ্গে সরকার জানায়, সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

কাশ্মীর টাইমসের একজিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিন ইন্টারনেট ও টেলি যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন। যাতে সংবাদ মাধ্যম সেখানে মুক্তভাবে কাজ করতে পারে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন, ল্যান্ডলাইন এবং ব্রডব্যান্ড পরিষেবার ওপর নিষেধাজ্ঞা এদিন বিকেল থেকেই উঠে যেতে পারে।

সরকারি আইনজীবী কেকে বেনুগোপাল জানিয়েছেন, জম্মু থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সেখান থেকে খবরের কাগজ প্রকাশিত হচ্ছে। কিন্তু কাশ্মীর থেকে তা হচ্ছে না। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সংবাদ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়টি পরবর্তী শুনানির দিন গ্রাহ্য করা হবে।

৪ অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তাপ বন্দোবস্ত করা হয়েছে। সংবিধানের ৩৭০ ধারা নিয়ে সরকারি ঘোষণার আগে থেকে এই বন্দোবস্ত করা হয়। বুধবার রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, জম্মু থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হলেও, কাশ্মীরে বেশ কিছুদিনের জন্য তা বলবত থাকবে।

শ্রীনগরে কারফিউ-এর মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ফোন কিংবা ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। কাশ্মীর টাইমসের একজিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিন জানিয়েছেন, নিষেধাজ্ঞা জারি থাকায় কাগজ প্রকাশ করা যাচ্ছে না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর কাশ্মীরে নিষেধাজ্ঞা ধীরে ধীরে সরানো হবে।

কাশ্মীরে প্রায় ৪০০ রাজনৈতিক নেতাকে আটক করে রাখা হয়েছে। যাঁদের মধ্যে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন।

[দিনের সেরা বাছাই ছবিগুলি দেখুন একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+