মুজফফরপুর হোমকাণ্ডে ৮ কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ
বিহারের মুজফফরপুর হোমকাণ্ডের ৪৪ জন তরুণী এবং কিশোরী যৌন নির্যাতনের স্বীকার হয়েছিল। এই ৪৪ জনের মধ্যে ৮ জনকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
বিহারের মুজফফরপুর হোমকাণ্ডের ৪৪ জন তরুণী এবং কিশোরী যৌন নির্যাতনের স্বীকার হয়েছিল। এই ৪৪ জনের মধ্যে ৮ জনকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ বিহার সরকারকে নির্দেশ দিয়েছে, এই আট নির্যাতিতার যাবতীয় আর্থিক এবং স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দিতে হবে। এবং নির্যাতিতাদের ক্ষতিপূরণ কতটা দেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য আদালতকে জানাতে হবে।

টাটা ইনস্টিটিউটের আবেদনেই নির্দেশ আদালতের
টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের পক্ষ থেকেই একটি খামবন্দি রিপোর্ট আদালতে পেশ করা হয়েছিল। তাতেই জানানো হয়েছিল ওই আট নির্যাতিতা একেবারেই সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া উচিত। তারপরেই বিচারপতি এই নির্দেশ দেন। ৪৪ জন নির্যাতিতার মধ্য ৮ জনকে পরিবারের হাতে তুলে দেওয়া হলেও বাকিদের অবস্থা কেমন রয়েছে তা নিয়ে আট সপ্তাহের মধ্যে টাটা ইনস্টিটিউটকে রিপোর্ট দিতে বলেছে বিচাপরতিদের বেঞ্চ।

কীভাবে প্রকাশ্যে এসেছিল ঘটনা
এই টাটা ইনস্টিটিউটই সমীক্ষা করতে এসে প্রথম ফাঁস করেছিল হোমের নারকীয় অত্যাচারের ঘটনা। প্রভাবশালী সম্পাদকের চালানো এই হোেমর কিশোরী এবং তরুণীদের দিেয় রীতিমতো দেহব্যবসা চালানো হত। এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনে এই সংস্থার কর্মীরা। তারপরে গোটা বিহার জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। জড়িয়ে পড়েছেন নীতীশের মন্ত্রিসভার মন্ত্রী মঞ্জু শর্মাও। অবশেেষ চাপে পড়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন তিনি। এই মঞ্জু শর্মার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল হোমকাণ্ডের মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের।

তদন্তে সিবিআই
হোমকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। কয়েকমাস আগে পর্যন্ত বিহার সরকারকে এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে রীতিমতো তোপের মুখে পড়তে হয়েছে নীতীশ সরকারকে। এমনকী সিবিআইকেও এই নিয়ে ভর্ৎসনা করেছে করেছে শীর্ষ আদালত।
মুজফফরপুর হোম কাণ্ডের এই নারকীয় নির্যাতনের কথা প্রকাশ্য আসতেই গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছিল। নীতীশ প্রশাসনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। নীতীশ কুমার এই নিয়ে প্রথমে কোনও মন্তব্য করতে চাননি। পরে তিনি তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেন।












Click it and Unblock the Notifications