দেশের সর্বাধিক হকার রয়েছেন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশেই, বলছেন এসবিআই-র অর্থনীতিবিদরা
দেশের সর্বাধিক হকার রয়েছেন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশেই, বলছেন এসবিআই-র অর্থনীতিবিদরা
ইতিমধ্যেই করোনা সঙ্কটে স্বনির্ভর ভারত গড়তে বিভিন্ন ক্ষেত্রে একাধিক বড়সড় ঘোষণা আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। দেশের প্রায় ৫০ লক্ষ হকারের জন্যও আর্থিক প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের ব্যবসায় পুনরুজ্জীবনের জন্যই এই প্যাকেজ ঘোষণা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

বৃহষ্পতিবার কেন্দ্র সরকারের তরফে হকার বা স্ট্রিট ভেন্ডরসদের জন্য ৫ হাজার কোটি টাকার লিকিউডিটি প্ল্যানের ঘোষণা করা হয়। এদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) অর্থনীতিবিদরা শুক্রবার জানিয়েছেন, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি সংখ্যক হকার ও ভেন্ডররা রয়েছেন। যা দেশের প্রায় এক চতুর্থাংশ।
এদিকে ফুটপাতের দোকানদার-হকারদের পুনরায় ব্যবসা শুরুর জন্য ১০ হাজার টাকার ঋণের ঘোষণাও করেন অর্থমন্ত্রী। একইসাথে এই ক্ষেত্রের ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্ট চালু করলে ভবিষ্যতে আরও বেশি ঋণ, বা অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলেও জানানো হয়। সূত্রের খবর, বর্তমানে প্রায় ৭.৮ লক্ষ হকার রয়েছেন শুধুমাত্র উত্তরপ্রদেশেই। পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় সাড়ে ৫ লক্ষ। এসবিআই-র অর্থনীতিবিদদের মতে দেশের মোট হকারদের মধ্যে প্রায় ২৭ শতাংশ হকারই রয়েছেন এই দুটি রাজ্যে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications