ফের বিতর্ক : জেল থেকে এক মাসের ছুটিতে বাড়ি ফিরছেন মুন্নাভাই
মুম্বই, ২৬ অগাস্ট : ফের একবার ৩০ দিনের প্যারোলে মুক্ত হতে চলেছেন বলিউডের 'মুন্নাভাই' তথা ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত সঞ্জয় দত্ত। [সঞ্জয় দত্ত ও সলমন খান ছাড়াও আর কোন বলিউড স্টার মামলায় জড়িয়েছেন]
মেয়ের অসুস্থতার কারণ দেখিয়ে গত জুন মাসে ছুটির আবেদন করেন সঞ্জয়। জানা গিয়েছে, তার এই আবেদন মঞ্জুর করেছেন পুণে সংশোধনাগারের ডিভিশনাল কমিশনার। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই বাড়ি ফিরবেন তিনি। [কোন কোন বলিউড জোড়ির বয়সের আকাশ-পাতাল ফারাক]

জেল সূত্রে খবর, ৩০ দিনের প্যারোল হলেও প্রয়োজনে তার মেয়াদ আরও বাড়তে পারে। ফলে ফের একবার সঞ্জুবাবার জেল থেকে ছাড়া পাওয়া নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। [যে বলিউড তারকাদের দ্বিতীয় বিয়ে আলোড়ন ফেলেছিল]
কীভাবে সঞ্জয় দত্তের এত ঘনঘন ছুটির আবেদন মঞ্জুর করা হচ্ছে তা নিয়ে এর আগে বিতর্কে পড়েছে মহারাষ্ট্র সরকার। সেলেব্রিটি বলেই কি এই আচরণ তা নিয়ে কেন্দ্রকেও আঁচ সহ্য করতে হয়েছে। [মুম্বই বিস্ফোরণের সব খবর একনজরে]
এর আগে গত বছরের ডিসেম্বর মাসের শেষে ২ সপ্তাহের সাময়িক ছুটিতে বাড়ি আসেন সঞ্জয়। তাঁর প্যারোলের মেয়াদ শেষ হয় এই বছরের জানুয়ারি মাসের ৮ তারিখ। নির্ধারিত সময়ের পরেও জেলে ফেরেননি সঞ্জয়।
তারও আগে ২০১৩ সালের অক্টোবর মাসে ২৮ দিনের প্যারোলে ছুটিতে বাড়ি ফিরেছিলেন সঞ্জয়। এরপর আবার ওই একইবছরের ডিসেম্বর মাসে ফের ২৮ দিনের ছুটিতে বাড়ি আসেন সঞ্জয়। যা নিয়ে প্রতিবারই চরম বিতর্কের মধ্যে পড়তে হয় মহারাষ্ট্র সরকারকে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications