(ছবি) দেখে নিন সলমন ছাড়াও আর কোন বলিউড স্টার মামলায় জড়িয়েছেন
আজ সকাল থেকেই টুইটারে #Top10Criminals ট্রেন্ডিং হয়েছে। কারণ উপরের বাক্যটি লিখে গুগল ইমেজে সার্চ করলেই একটা অদ্ভুত ঘটনা দেখা যাচ্ছে।
সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ভেসে উঠছে। এটা দেশের মানুষের কাছে অত্যন্ত আপত্তিকর। গত একবছরে প্রধানমন্ত্রী হিসাবে যেভাবে প্রাণান্তকর পরিশ্রম করছেন নরেন্দ্র মোদী সেখানে গুগলে এভাবে তাঁর অসম্মান কোনওভাবেই কাম্য নয়।
এদিন এহেন কাণ্ড দেখে স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে একের পর এক টুইট আছড়ে পড়ে গুগলের বিরুদ্ধে।
আসুন গুগলের সুবিধার্থে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক বলিউডের দিকে। কোন কোন তারকার বিরুদ্ধে ফৌজদারি ধারার মামলা দায়ের হয়েছে নিচের স্লাইডে দেখে নিন তাঁদের।

শাইনি আহুজা
বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ২০০৯ সালে মামলা দায়ের হয় শাইনি আহুজার বিরুদ্ধে।

শক্তি কাপুর
২০০৫ সালে একটি স্টিং অপারেশনে ধরা পড়ে, এক সাংবাদিককে যৌন সম্পর্কের জন্য উৎসাহিত করছিলেন শক্তি কাপুর।

ইন্দর কুমার
২৩ বছর বয়সী এক উঠতি মডেলকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে ইন্দর কুমারের বিরুদ্ধে। ফলে জেলও খাটতে হয় তাঁকে।

আদিত্য পাঞ্চোলি
ছেলের মতো বাবা আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধেও ফৌজদারি মামলা রয়েছে। অভিনেত্রী পূজা বেদীর সঙ্গে যখন আদিত্য পাঞ্চোলির সম্পর্ক ছিল তখন তিনি পূজার ১৫ বছরের কিশোরী পরিচারিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

মনিকা বেদী
২০০৫ সালে মনিকা বেদী ও তাঁর প্রেমিক তথা ডন আবু সালেম পর্তুগালে পালাতে গিয়ে ধরা পড়েন। পাসপোর্ট জালিয়াতি মামলায় তার পাঁচ বছরের জেল হয়।

সলমন খান
সলমন খানের বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা ছাড়াও কৃষ্ণসার হরিণ হত্যার মামলা রয়েছে।

সুরজ পাঞ্চোলি
জিয়া খান হত্যা মামলায় জড়িয়ে পড়ে জেল খেটেছেন সুরজ।

জন আব্রাহাম
২০০৬ সালে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালিয়ে মামলার মুখে পড়েন জন আব্রাহাম।

সঈফ আলি খান
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িয়ে পড়া ছাড়াও এক এনআরআই ব্যবসায়ীকে মারধরের জন্যও মামলা রুজু হয় সঈফের নামে।

শাহরুখ খান
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বিবাদে জড়িয়ে মামলার মুখে পড়েন শাহরুখ। পাঁচ বছর তাঁর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ হয়ে যায়।

ফারদিন খান
কোকেন পাচারের অভিযোগে ২০০১ সালে মামলা দায়ের হয় ফারদিন খানের বিরুদ্ধে। এরপর ২০১০ সালে ফের একবার কোকেন সমেত ধরা পড়েন ফারদিন খান।

তাব্বু
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িয়েছেন অভিনেত্রী তাব্বুও।

সোনালি বেন্দ্রে
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িয়ে আর একটি নাম সোনালিরও রয়েছে।

অঙ্কিত তিওয়ারি
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেও বিয়ে না করায় অঙ্কিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তাঁর প্রাক্তন প্রেমিকা।

রাজকুমার সন্তোষী
চায়না গেটের সেটে বলিউড পরিচালক রাজকুমার সন্তোষী তাঁকে যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ করেন অভিনেত্রী মমতা কুলকার্নি।

প্রীতি জিন্টা
২০১১ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানা নিয়ে একটি মামলায় জড়িয়ে যান প্রীতি। পরে অবশ্য মামলা মিটে যায়।

গোবিন্দা
২০০৮ সালে একটি সিনেমার শুটিংয়ের সময় এক দর্শককে চড় মারার অভিযোগ ওঠে গোবিন্দার বিরুদ্ধে। মামলাটি এখনও চলছে।

সঞ্জয় দত্ত
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় জড়িয়ে পড়ে অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত হয়ে পাঁচ বছরের সাজা খাটছেন সঞ্জয় দত্ত।












Click it and Unblock the Notifications