হিট অ্যান্ড রান মামলা : ঘটনার দিন রাতে মদ্যপ ছিলেন না সলমন!

মুম্বই, ২৯ সেপ্টেম্বর : ২০০২ সালের 'হিট অ্যান্ড রান' মামলায় সাজাপ্রাপ্ত বলিউড তারকা সলমন খান ঘটনার দিন মদ্যপ ছিলেন না। সরকারি পক্ষ্যের অভিযোগ উড়িয়ে মুম্বই হাইকোর্টে এমনই দাবি করলেন সলমনের আইনজীবী অমিত দেশাই। [এই বলি তারকারা নেশার কবলে পড়ে রসাতলে গিয়েছেন]

নিজের মতো করে সাজানো যুক্তিতে তিনি বলেছেন, প্রমাণে কোথাও সলমনের মদ্যপ থাকার কথা স্পষ্ট করে বলা হয়নি। প্রমাণ হিসাবে যা উঠে এসেছে তা হল, ঘটনার সময়ে সলমনের হাতে একটি গ্লাসে সাদা রঙের পানীয় ছিল। যা আসলে জল, মদের মতো অন্য কোনও পানীয় নয়। [৯ টি ডায়লগ যা সলমনের জামিন ও তাঁর ইমেজের সঙ্গে যায়]

হিট অ্যান্ড রান মামলা : ঘটনার দিন রাতে মদ্যপ ছিলেন না সলমন!

সরকারি পক্ষ আদালতে অভিযোগ জানায়, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সলমনের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে একজনকে মেরে ফেলে, আহত হন আরও ৪ জন। তার ভিত্তিতেই এই বছরের ৬ মে সলমনের পাঁচ বছরের সাজা ঘোষণা করা হয়। [সুপারহিট সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেতারা]

সেই শাস্তির বিরুদ্ধেই আদালতে আবেদন জানিয়েছেন সলমন খান। তাঁর আইনজীবী এদিন আদালতে জানিয়েছেন, যে রেস্তরাঁয় বসে সলমন মদ্যপান করেন বলে অভিযোগ, সেখানে তিনি অর্ডার দেন বলে প্রমাণে উল্লেখ করা হয়নি। সলমনের টেবলে কতোটা মদ এনে রাখা হয়েছিল সেটারও উল্লেখ নেই। [সলমনের প্রত্যাখ্যাত কোন সিনেমা বক্সঅফিসে ঝড় তুলেছে]

আইনজীবী জানান, ওই রেস্তরাঁর ওয়েটার জানিয়েছেন, সলমনের বন্ধুর নামে অর্ডার নেন তিনি। ফলে সলমন মদ্যপান করেন সেটা এখানে প্রমাণিত হয় না। এমনকী ঘটনার দিন রেস্তরাঁয় খুব ভিড় হয়েছিল। সেখানে আর একজনকেও বিপক্ষের আইনজীবী হাজির করতে পারেননি যিনি সলমনকে মদ্যপান করতে দেখেছেন। [সলমন ছাড়াও আর কোন বলিউড স্টার মামলায় জড়িয়েছেন]

সুতরাং ঘটনার দিন সলমন মদ্যপ অবস্থায় ওই দুর্ঘটনা ঘটান সেটা প্রমাণিত হয় না। সলমনের আইনজীবীর মতে, সংবাদমাধ্যমে তাঁর মক্কেলের 'ব্যাড বয় ইমেজ'-কে মনে রেখেই তাঁকে অভিযুক্ত বানিয়ে দেওয়া হয়েছে। [বলিউড তারকাদের গোপন বিস্ফোরক স্বীকারোক্তি]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+