(ছবি) জেনে নিন কোন বলি তারকারা নেশার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন
অ্যালকোহল সুস্থ জীবন থেকে দূরে সরিয়ে নিয়েছে বহু বলিউড তারকাকে। বহু অভিনেতা শুধুমাত্র এই একটি কারণেই প্রতিভা থাকলেও প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন অনেকে।
সলমন খান ২০০২ সালে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চাপা দেন। পরে সেই ব্যক্তি মারা যান। ঘটনায় আরও চারজন আহত হয়। সেই ঘটনার শাস্তি হিসাবে মুম্বইয়ের নগর দায়রা আদালত অনিচ্ছাকৃত খুনের দায়ে পাঁচ বছরের সাজা শুনিয়েছে সলমন খানকে। আপাতত জামিনে মুক্ত হলেও দোষমুক্ত হননি তিনি। অ্যালকোহলের কারণেই এই দশা বলে মনে করা হচ্ছে।
এরকম বহু পরিচিত বলি তারকা রয়েছেন যাঁদের জীবনে অ্যালকোহল বিপদ ডেকে এনেছে কোনও না কোনও সময়। আসুন দেখে নেওয়া যাক কে কে রয়েছেন সেই তালিকায়।

সলমন খান
তালিকায় প্রথম নামটাই সলমন খানের। কারণটা সবারই জানা।

অর্জুন রামপাল
মাত্র ২১ বছর বয়সেই বেশিমাত্রায় অ্যালকোহলের নেশায় পড়েছিলেন অর্জুন রামপাল। তবে এখন সেসব থেকে বেরিয়ে এসেছেন তিনি।

মনীষা কৈরালা
একসময় সিগারেট ও অ্যালকোহলে অভ্যস্ত হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী। ক্যানসারের চিকিৎসার সময় এসব থেকে বেরিয়ে আসেন তিনি।

মহেশ ভট
মহেশজী নিজেই জানিয়েছিলেন, একসময়ে অত্যন্ত বেশি করে মদের নেশায় ডুব দিয়েছিলেন তিনি। তা নিয়ে তিনি সিনেমাও বানিয়েছেন।

সিল্ক স্মিতা
তাঁর কথা কে না জানে। সত্তরের দশকে বলিউডে ঝড় তুলেছিলেন তিনি। এহেন সিল্ক স্মিতার কেরিয়ার পড়তির দিকে হাঁটা দিতেই নেশায় ডুব দেন তিনি। পরে আত্মহত্য়াও করেন।

গুরু দত্ত
শোনা যায়, ওয়াহিদা রহমানের সঙ্গে তাঁর প্রেম পর্ব মসৃণভাবে না এগনোর ফলেই বিধ্বস্ত গুরু দত্ত নেশায় ডুব দেন ও পরে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্য়া করেন।

ধর্মেন্দ্র
বলিউডের 'বীরু' ধর্মেন্দ্রও টানা ১৫ বছর নেশায় ডুবে ছিলেন যা তাঁর কেরিয়ার ও জীবন শেষ করতে চলেছিল বলে নিজেই জানিয়েছেন তিনি।

মীনা কুমারি
বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী মীনা কুমারী অ্যালকোহলের নেশায় মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত হন।

রাখি গুলজার
বিবাহ ও তাঁর পরবর্তী জীবনের খারাপ সময়কে ভুলতে রাখিও একসময় নেশাগ্রস্ত হয়ে পড়েন।












Click it and Unblock the Notifications