রাহুল-সনিয়ার নির্দেশেই পাইলটের ডানা ছাঁটা হয় কংগ্রেসে! পর্দা ফাঁস গান্ধীদের মিথ্যাচারের

ব্যক্তিস্বার্থে আঘাত বলেই সরানো হয় সচিন পাইলটকে। গত কয়েকদিনে এই প্রশ্ন বিভিন্ন সময়ে উঠেছে বিভিন্ন মহলে। পাশাপাশি উঠেছে কংগ্রেসে গান্ধীদের একচেটিয়া রাজের কাহিনী। কংগ্রেসের গান্ধীরাজ যে কেবল কোনও ভিত্তিহীন অভিযোগ নয়, তা আবারও প্রমাণিত হল সচিন পাইলট পর্বে।

প্রিয়াঙ্কার সঙ্গে ফোনের পরই সরানো হয় সচিনকে

প্রিয়াঙ্কার সঙ্গে ফোনের পরই সরানো হয় সচিনকে

সচিন পাইলট ক্যাম্পের অভিযোগ, রাজস্থান ক্যাবিনেট থেকে সচিন পাইলটকে সরানোর মাত্র তিন ঘণ্টা আগে প্রিয়াঙ্কা ফোনে তাঁকে সাহায্য করার প্রতিশঅরিতি দিয়েছিল। আর তারপরই হঠাৎ করে রণদীপ সিং সুরজেওয়ালার সেই প্রেস বিবৃতি। টিম পাইলটের দাবি, প্রিয়াঙ্কার সেই প্রতিশ্রুতির পর এভাবে সচিনকে সাইডলইনে পাঠানো হবে তা ভাবেননি তিনি নিজেও। কারণ প্রিয়াঙ্কা নাকি বলেছিলেন যে রাহুল ও সনিয়ার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন তিনি।

সচিনকে ফিরে আসতে হবে নিঃশর্তভাবে

সচিনকে ফিরে আসতে হবে নিঃশর্তভাবে

সচিনকে দলে পুরনো হালে চাইলেও কংগ্রেস বুঝতে পারছে পথ আলাদা হয়ে গিয়েছে। সচিন হয়ত পুরনো রাস্তায় হাঁটবেন না আর। এই অবস্থায় ভঙ্গুর কংগ্রেস বুঝতে পারছে না কোন পথে সিদ্ধান্ত নিলে রাজস্থানে সরকার বাঁচানো যাবে বা রাজনৈতিক সঙ্কটমুক্তি ঘটবে। জানা গিয়েছে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসে ফিরলেও সচিনকে রাজস্থান থেকে সরিয়ে জাতীয় স্তরের কোনও পদে বসানো হবে। এবং সচিনকে ফিরে আসতে হবে নিঃশর্তভাবে।

টিম রাহুল গান্ধীর অন্ত

টিম রাহুল গান্ধীর অন্ত

টিম রাহুল গান্ধীর অন্ত কি খুব শীঘ্র আসতে চলেছে? গত কয়েকদিন ধরে রাজস্থানের রাজনীতির উথালপাথালে এই প্রশ্নই উঠছে বারবার। ৪ মাস আগেই একদা রাহুল ঘনিষ্ট বলে পরিচিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশ কংগ্রেসে ভাঙন ধরিয়ে সরকার তছনছ করে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। এরই মধ্যে রাজস্থানের সদ্য প্রাক্তন হওয়া উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের এই বিদ্রোহ ঘোষণা আসলে রাহুলের বুকেই ছুরিকাঘাত। তবে এর নেপথ্যে রয়েছে গান্ধী পরিবারেরই মিথ্যাচার ও পরিবারতন্ত্র।

রাহুল ও সনিয়ার নির্দেশেই পাইলটের ডানা ছাঁটল

রাহুল ও সনিয়ার নির্দেশেই পাইলটের ডানা ছাঁটল

এদিকে তাঁর বিরুদ্ধে আনা 'ডিসকোয়ালিফিকেশন' এর পদক্ষেপের বিরুদ্ধে এবার রাজস্থান আদালতে গেলেন সচিন পাইলট। সঙ্গে ১৮ জন বিধায়ককে নিয়ে এবার রাজস্থান আদালতে বিধানসভার স্পিকারের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধ আইনি লড়াইয়ে নামলেন মরুরাজ্যের তরুণ তু্র্কী নেতা। আর প্রিয়াঙ্কা গান্ধী নিয়ে নয়া এই দাবিতে আরও একবার স্পষ্ট সচিনের মাথা থেকে হাত তুলে নিয়েছিলেন স্বয়ং রাহুল ও সনিয়া।

সচিন পাইলটকে চ্যালেঞ্জ

সচিন পাইলটকে চ্যালেঞ্জ

এর আগে এদিন সচিন পাইলটকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কংগ্রেসের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা জানান, যদি সচিন বিজেপিতে যোগ নাই দেন, তাহলে বিজেপি শাসিত হরিয়ানার 'আশ্রয় ' ছেড়ে তিনি আর তাঁর সঙ্গীরা কেন জয়পুর ফিরছেন না? কংগ্রেসের তরফে এমন চ্যালেঞ্জ রাজনীতিতে বড় মোড় ঘোরাতে পারে বলে মনে করা হচ্ছে।

{quiz_230}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+