স্পুটনিক ভি-র তৃতীয় পর্বের ট্রায়াল ভারতের মাটিতেই, ডাঃ রেড্ডি ল্যাবরেটরির সঙ্গে চুক্তি সারল রাশিয়া

স্পুটনিক ভি-র তৃতীয় পর্বের ট্রায়াল ভারতের মাটিতেই, ডাঃ রেড্ডি ল্যাবরেটরির সঙ্গে চুক্তি সারল রাশিয়া

টিকা আবিস্কারে প্রথম স্থানাধিকারির শিরোপা জুটলেও বিতর্ক কিছুতেই পিছু ছাড়েনি রাশিয়ার। অভিযোগ হু নির্দেশিত সমস্ত মানব ট্রায়াল সঠিক ভাবে পাশ করেনি রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি। এবার এই ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ডঃ রেড্ডি ল্যাবরেটরি লিমিটেডের সঙ্গে চুক্তি বদ্ধ হল রাশিয়া।

স্পুটনিক-ভি-র তৃতীয়র পর্যায়ের মানব ট্রায়ালে ডাঃ রেড্ডি ল্যাবরেটরি

স্পুটনিক-ভি-র তৃতীয়র পর্যায়ের মানব ট্রায়ালে ডাঃ রেড্ডি ল্যাবরেটরি

সূত্রের খবর, ইতিমধ্যেই ওষুধ প্রস্ততকারক সংস্থা ডাঃ রেড্ডি ল্যাবরেটরি লিমিটেডের সঙ্গে এই বিষয়ে সমস্ত কথাবার্তা সেড়ে ফেলেছে রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের আধিকারিকেরা (আরডিআইএফ)। নিয়মমাফিক সব কাজ এগোলে খুব দ্রুতই স্পুটনিক-ভি-র তৃতীয়র পর্যায়ের মানব ট্রায়ালে হাত লাগাবে এই ওষুধ প্রস্তুকারক সংস্থা।

১০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা

১০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা

সূত্রের খবর, আগামীতে রাশিয়ার করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল পরীক্ষা এবং বিতরণ অধিকার থাকবে শুধুমাত্র ডঃ রেড্ডি ল্যাবরেটরির হাতেই। দ্রুত এই ভ্যাকসিনের ১০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নামতে চাইছে তারা। ইতিমধ্যেই আরডিআইএফ একটি বিবৃতি জারি করে জানিয়েছে যদি এই পরীক্ষা সফল হয় তবে নভেম্বরের মধ্যেই ভারতীয় বাজারে পাওয়া যাবে এই টিকা।

 চলতি মাসেই ক্লিনিক্যাল ট্রায়াল সৌদি আরব, ব্রাজিলে

চলতি মাসেই ক্লিনিক্যাল ট্রায়াল সৌদি আরব, ব্রাজিলে

এদিকে এর আগেই আরডিআইএফ প্রধান কিরিল দিমিত্রেভ জানান চলতি মাস থেকেই ভারতে এই স্পুটনিক-ভি-র ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে রাশিয়া। অসমর্থিত সূত্রে খবর, এই বিষয়ে কথা হয় ভারত সরকারের সঙ্গেও। পাশাপাশি কিরিল দিমিত্রেভ আরও জানান সেপ্টেম্বর থেকেই সৌদি আরব, ফিলিপাইন এবং ব্রাজিলে রাশিয়ান ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার পরিকল্পনা রয়েছে।

 কি বলছেন ডাঃ রেড্ডির ম্যানেজিং ডাইরেক্টর

কি বলছেন ডাঃ রেড্ডির ম্যানেজিং ডাইরেক্টর

এই প্রসঙ্গে বলতে গিয়ে ডাঃ রেড্ডির ম্যানেজিং জাইরেক্টর জিভি প্রসাদ বলেন, রাশিয়ার ভ্যাকসিনটি ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় পর্ব পার করেছে। আমারা বর্তমানে সমস্ত নিয়ম মেনেই তৃতীয় পর্যায়ের পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছি। এদিকে প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রায়ালে করোনা প্রতিরোধী পাঁচিল গড়ে তুলতে বেশ বড়সড় ভূমিকা নিয়েছে রাশিয়ার এই ভ্যাকসিন। দেখা যায়নি কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+