দিল্লি হাইকোর্টে স্বস্তি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, সশরীরে হাজিরা দিতে হবে না অভিষেক-পত্নীকে
কয়লা-কাণ্ডে স্বস্তিতে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সপ্তমীর দিন পটিয়ালা হাউস আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রুজিরার। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আজ সোমবার এই সংক্রান্ত মামলার শু
কয়লা-কাণ্ডে স্বস্তিতে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সপ্তমীর দিন পটিয়ালা হাউস আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রুজিরার। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতে। দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত স্বস্তি দিয়েছেন রুজিরাকে।

আদালতের নির্দেশ, আদালতে রুজিরাকে সশরীরে আসার কোনও প্রয়োজনীয়তা নেই। তাঁর হয়ে আইনজীবী হাজিরা দিলেই হবে। এমনটাই নির্দেশিকা দিল্লি হাইকোর্টের।
উল্লেখ্য, কয়লা পাচার-কাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা। একদিকে তদন্ত করছে এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট এবং অন্যদিকে এই মামলার আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়টি দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলাতে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
শুধু তাই নয়, রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে তলব করা হয়। কিন্তু করোনার কারণ দেখিয়ে ইডির জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান রুজিরা। শুধু তাই নয়, ভার্চুয়াল ভাবে তাঁকে যাতে জেরা করা হয় সেই মর্মে আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও আদালত সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।
আগামী ১২ অক্টোবর দুপুর ২টোর সময়ে হাজিরা দেওয়ার নির্দেশ দিল্লি পাতিয়ালা কোর্টের। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই স্বস্তি আদালতের। তবে আবেদনে রুজিরা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় আধিকারিকরা কোনও নিয়ম মানছে না। আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে বলেও দিল্লি হাইকোর্টে জানান অভিষেক-পত্নী।
তাঁর আরও দাবি, কোনও মহিলাকে অন্য রাজ্যে তলব করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু এক্ষেত্রে কিছু মানা হচ্ছে না বলে দাবি। এদিন দিল্লি হাইকোর্টে দীর্ঘক্ষণ সওয়াল-জবাব হয়। যদিও দীর্ঘ শুনানি শেষে মামলার দিক ঘিউরে যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দিকেই।
উল্লেখ্য, কয়লা পাচার-কাণ্ডে তদন্ত দিল্লিতে করছে সিবিআই এবং ইডি। আর এখানেই প্রশ্ন উঠছে। কেন মামলা কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে। এমনকি খোদ মমতা বন্দ্যপাধায়ও এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন। \
তাঁর দাবি, ষড়যন্ত্র করে মামলা কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। আর এই বিষয়টিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক এবং রুজিরা। তাঁদের দাবি, দিল্লিতে নয়, কলকাতাতেই যেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি গ্রেফতার করা হলেও যাতে কলকাতাতে করা হয় সেই বিষয়ে আবেদনে জানানো হয়েছে।
উল্লেখ্য কোল মামলাতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন ঘিরে তৈরি হয়েছে তদন্তকারীদের সন্দেহ।












Click it and Unblock the Notifications