কর্মীদের শারীরিক শক্তি বাড়ানোয় জোর আরএসএস-এর
পশ্চিমবঙ্গ, কেরল সহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘ কর্মীদের ওপর হামলার ঘটনা ঠেকাতে, এবার কর্মীদের শারীরিক শক্তি বাড়ানোর ওপর জোর দিতে চলেছে আরএসএস।
কোয়েম্বাটুর, ২২ মার্চ : পশ্চিমবঙ্গ , কেরল সহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘ কর্মীদের ওপর হামলার ঘটনা ঠেকাতে , এবার কর্মীদের শারীরিক শক্তি বাড়ানোর ওপর জোর দিতে চলেছে আরএসএস। আরএসএস-এর দলীয় মুখপাত্র এস সদাগোপন জানিয়েছেন, দলের জাতীয় কাউন্সিল বৈঠকে এই বিষয়ে একমতে এসেছেন সবাই।
আরএসএস-এর তরফে জানানো হয়েছে, শুধুমাত্র বিজেপিমনস্ক মানুষ ও আরএসএস সমর্থকদের প্রতিরক্ষার জন্যই এই ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আরএসেস-এর ওপর হামলার ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংঘের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মফঃস্বল ও গ্রামীণ এলাকা থেকে আরও বেশি পরিমাণে যুবকদের সমর্থন পেতে তারা কাজ চালাবে। এছাড়াও সংঘের দলে আরও বেশি করে মহিলা কর্মীদের যোগদান বাড়াতে নিজেদের ১০ হাজার সংঘের শাখাগুলিকে দায়িত্ব দেওয়া হবে।
এছাড়াও হিন্দু নেতা কর্মীদের ওপর আক্রমণের ঘটনার পর সংঘের তরফে দলীয় স্তরে একটি স্পেশাল লিগাল সেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই দেশ জুড়ে নিজেদের প্রচারে ও দলীয় কর্মসূচি কার্যকর করতে অভিযান শুরু করবে আরএসএস।












Click it and Unblock the Notifications