৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল করল কেন্দ্র

মধ্যরাত থেকেই বন্ধ হচ্ছে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট। আপাতত পুরনো নোট নিয়ে কোনও লেনদেন করা যাবে না বলে এদিন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়াদিল্লি, ৮ নভেম্বর : মধ্যরাত থেকেই বন্ধ হচ্ছে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট। আপাতত পুরনো নোট নিয়ে কোনও লেনদেন করা যাবে না বলে এদিন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর বদলে খুব শীঘ্রই বাজারে একই মূল্যের অন্য নোট আনতে চলেছে কেন্দ্র।

বাজারে আসছে ২০০০ টাকার নোট! কেমন দেখতে? দেখে নিন

৫০০ ও হাজার টাকার নোট বন্ধ, এবার তাহলে কি করবেন? জেনে নিন

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নকল টাকা, কালো টাকা, দুর্নীতিকে দমন করে দেশের অর্থনীতির স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এগুলির কুপ্রভাবে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আজ মাঝরাত থেকে ৫০০ ও ১ হাজার টাকার নোট বন্ধ করল কেন্দ্র

এদিন মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত পুরনো নোটগুলি কার্যকর থাকবে। আগামিকাল বুধবার থেকে এগুলিকে আর ব্যবহার করা যাবে না। তবে আগামী ১০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মাঝের সময়ে পুরনো নোট ব্যাঙ্কে জমা করা যাবে।

বাজারে এল 'শূন্য' টাকার নোট!

সাবধান! দশ টাকার কয়েন আপনাকে দেশদ্রোহী বানাতে পারে

জানা গিয়েছে, সবকটি ব্যাঙ্ক পুরনো নোট বদলে গ্রাহককে নতুন নোট দেবে। তবে, এক্ষেত্রে গ্রাহককে ব্যাঙ্কে নিয়ে যেতে হবে আধার কার্ড ও ভোটার কার্ড। এই নতুন নিয়ম যাতে সুষ্ঠুভাবে কার্যকর হয় তার দিকে কেন্দ্রের কড়া নজর থাকবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+