RG Kar Hospital: অবিচারের একমাস, সুপ্রিম কোর্টে আজ শুনানি! তাকিয়ে বাংলা সহ গোটা দেশ

RG Kar Hospital Doctor Death: আরজি কর কাণ্ডের একমাস পূর্ণ! বিচারের দাবিতে উত্তাল বাংলা সহ গোটা দেশ। দিন হোক কিংবা রাত! গর্জে উঠছে রাজপথ। উদ্বেগ বাড়ছে শাসকের। আর এর মধ্যেই আজ সোমবার আরজি কর মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। আর সেই মামলার দিকেই আজ তাকিয়ে গোটা দেশ। গত পাঁচ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি ছিল।

কিন্তু শেষ মুহূর্তে তা হয়নি। সকাল ১০ টা থেকে প্রধান বিচারপরি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত (RG Kar Hospital Doctor Death) মামলার শুনানি হবে। এদিন মামলার শুনানিতে সিবিআই'য়ের তরফে তদন্তের অগ্রগতি ঠিক কি সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে। এখনও পর্যন্ত এই ঘটনায় সঞ্জয় রায় ছাড়া কাউকে গ্রেফতার করতে পারিনি সিবিআই।

RG Kar Hospital Doctor Death

যদিও একাংশের দাবি, অভয়াকে যেভাবে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে স্পষ্ট যে এটা কারোর একার কাজ নয়। একাধিক ব্যক্তি জড়িত থাকার দাবি। এই অবস্থায় সিবিআই কি রিপোর্ট জমা দেয় তা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

অন্যদিকে কলকাতা পুলিশের তরফেও একটি রিপোর্ট জমা দেওয়া হবে। গত ১৪ অগাস্ট রাতে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। একদল বগিরাগত এই হামলা চালায়। এই ঘটনায় পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়া হবে। অন্যদিকে হাসপাতালের নিরাপত্তায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। যদিও রাজ্যের তরফে কোনও সাহায্য করা হচ্ছে না বলে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিআরপিএফ।

সে বিষয়েও এদিন শুনানি হতে পারে প্রধান বিচারপরি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে। বলে রাখা প্রয়োজন, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন সামনে এসেছে। হাসপাতাল থেকে কলকাতা পুলিশের একাধিক সিদ্ধান্তে প্রশ্ন তৈরি হয়। এই অবস্থায় সিবিআই তদন্তের দাবি সামনে আসে। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। মামলার শুনানিতে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

এর মধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। গত শুনানিতে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল বিশেষ এই বেঞ্চ। এদিনে মামলার শুনানিতে কি বিষয় উঠে আসে সেদিকেই নজর সবার। আর এরপরেই আন্দোলন কোন পথে এগোবে সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+