ছুটির তালিকা নতুন বছরের! ব্যাঙ্ক-কর্মীদের সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
নতুন বছরে নতুন ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই তালিকায় ছুটির বাড়বাড়ন্ত এবার। যাঁরা ব্যাঙ্কে চাকরি করেন তাঁদের জন্য সুখবর।
নতুন বছরে ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই তালিকায় ছুটির বাড়বাড়ন্ত এবার। যাঁরা ব্যাঙ্কে চাকরি করেন তাঁদের জন্য সুখবর। সব ছুটি সব রাজ্যে নেই ঠিকই, তবু গোটা দেশের বিচারে সব মিলিয়ে ১৬টি ছুটির দিন রয়েছে শুধু জানুয়ারি মাসেই। তার মধ্যে সব রাজ্যেই অন্তত ১০দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রবিবার-শনিবারের ছুটি
প্রতি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। তারপর ব্যাঙ্ক বন্ধ থাকে দ্বিতীয় বা চতুর্থ শনিবারও। এই ছ-দিন বাদেও নতুন বছরের প্রথম মাসেই অজস্র ছুটি রয়েছে ব্যাঙ্কে। জানুয়ারি মাসে পাঁচটি রবিবার। ফলে আর একটি বাড়তি ছুটি।

জানুয়ারি মাসের ছুটি প্রথম ১৫ দিনে
এছাড়া রয়েছে ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিন। ২ জানুয়ারি গুরু নানকের জন্মদিন, ৭ ও ৮ জানুয়ারি স্থানীয় উৎসবের ছুটি। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি, ১৫ জানুয়ারি রাজ্য ও এলাকা অনুযায়ী পোঙ্গল, মাঘ বিহু, টুসু পুজোর ছুটি থাকবে।

জানুয়ারি মাসের ছুটি দ্বিতীয় পক্ষে
চেন্নাইয়ের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে ১৬ ও ১৭ জানুয়ারির জন্য তিরুবল্লুভর দিবস ও উজাভর তিরুনাল উৎসবের জন্য। ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী। ওইদিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় সব ব্যাঙ্কে ছুটি। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি থাকবে। এই দিনটি অবশ্য রবিবার পড়েছে ৩০ জানুয়ারি সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর ছুটি।

বাকি ১১ মাসের ছুটি একনজরে
২১ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির ছুটি। হোলির ছুটি ১০ মার্চ, রামনবমীর ছুটি ২ এপ্রিল। আম্বেদকর জয়ন্তী ১৪ এপ্রিল, ইদ-উল-ফিতর ২৫ মে, ইদ-উল-আজহা ২১ আগস্ট, কৃষ্ণ জন্মাষ্টমী ১১ আগস্ট, স্বাধীনতা দিবস ১৫ আগস্ট, মহরম ৩০ আগস্ট, গান্ধী জয়ন্তী ২ অক্টোবর, দশেরা ২৬ অক্টোবর, ইদ-মিলাদ-উন-নবি ৩০ অক্টোবর, দিওয়ালি ১৪ নভেম্বর, গুরু নানক জয়ন্তী ৩০ নভেম্বর এবং ক্রিসমাস ২৫ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications