৭৬তম প্রজাতন্ত্র দিবসে পুলওয়ামার ত্রালে উড়ল তেরঙ্গা, প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন দেখল বাসিন্দারা
৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ত্রালে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। প্রথমবারের মতো ত্রালের ট্রায়াল চকে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলিত হল এবছর। অর্থাৎ ৭৬ বছরে এই প্রথম তেরাঙ্গা উড়ল ত্রালের আকাশে। যা শান্তি, ঐক্য এবং জাতীয় সংহতির প্রতি এই অঞ্চলের নতুন প্রতিশ্রুতি তুলে ধরল গোটা দেশের সামনে।
অনুষ্ঠানে তরুণ, প্রবীণ এবং শিশুদের একত্রিত অংশগ্রহণ এই দিনের তাৎপর্যকে বাড়িয়ে তোলে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে "ভারত মাতা কি জয়" ধ্বনিতে পুরো ত্রাল গর্জে ওঠে। ত্রালের প্রায় স্থানীয় বাসিন্দারায় এদিন উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে। কম করে ১,০০০ জন মানুষ আজ হাজির ছিলেন ট্রায়াল চকে। যার মধ্যে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

বিশেষজ্ঞরা বলছেন, তরুণ প্রজন্মের উপস্থিতি ঐক্যবদ্ধ ও উন্নত ভবিষ্যতের জন্য তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করছে। ত্রালের মানুষের সমর্থন যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর সাথে, তা এদিন খানিকটা প্রমাণ পাওয়া যায়।
ত্রাল, যা একসময় অশান্তির জন্য পরিচিত ছিল, এখন শান্তি ও প্রগতির পথে হাঁটছে। তুষার-ঢাকা পর্বতের পটভূমিতে গর্বিতভাবে উড়তে থাকা ত্রিরঙ্গা ত্রালের এই রূপান্তরের একটি প্রতীক হয়ে দাঁড়ায় এদিন। এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি "নয়া কাশ্মীর"-এর দিকে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।
#WATCH | Pulwama: The national flag was unfurled for the first time at Tral Chowk in Awantipora in the presence of locals, on the occasion of the 76th #RepublicDay pic.twitter.com/u7m3bkS7Tm
— ANI (@ANI) January 26, 2025
রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের উদ্যোগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এটি স্থানীয় সম্প্রদায় এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় ও বিশ্বাসের প্রতিফলন বলছেন অনেকেই।
বিশেষজ্ঞদের মতে, ত্রালে এই জাতীয় পতাকা উত্তোলন শুধু এক দিনের উদযাপন নয়, বরং এটি ছিল একটি নতুন যুগের সূচনা। এটি ঐক্যের শক্তি এবং গণতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি বলেই মনে করছেন তারা।
প্রসঙ্গত, ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারির দিন পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। সেনা কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। তারপর বহু জল গড়িয়ে গেছে। সেই হামলার বদলাও নিয়ে নিয়েছে ভারত। আর এবার ত্রাল দেখাল ভারতীয় সেনাবাহিনীর ওপর ভরসার ছবি। এই প্রজাতন্ত্র দিবসে, ত্রাল "নয়া কাশ্মীর"-গড়ার জন্য যেন ডাক দিয়ে দিল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications