বিটিং রিট্রিটের অনুষ্ঠান থেকে এবার বাদ পড়ল গান্ধীজীর প্রিয় গান 'অ্যাবাইড উইথ মি"
অমর-জওয়ান জ্যোতির আগুন নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মোদী। আর তা ২৪ ঘন্টা আগেই কার্যকর করা হয়েছে। প্রায় ৫০ বছর ধরে জ্বলতে থাকা এই আগুন নিভিয়ে কার্যত প্রশ্নের মুখে পড়েছে মোদী সরকার। এই সিদ্ধান্ত ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছ
অমর-জওয়ান জ্যোতির আগুন নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মোদী। আর তা ২৪ ঘন্টা আগেই কার্যকর করা হয়েছে। প্রায় ৫০ বছর ধরে জ্বলতে থাকা এই আগুন নিভিয়ে কার্যত প্রশ্নের মুখে পড়েছে মোদী সরকার। এই সিদ্ধান্ত ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্কের মধ্যেও আরও এক বড় সিদ্ধান্ত।
ঐতিহ্যবাহী বিটিং রিট্রিটের অনুষ্ঠান থেকে বাদ পড়ল 'অ্যাবাইড উইথ মি"। মহাত্মা গান্ধীর প্রিয় এই গানের মাধ্যমেই এতদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ হতো। এবার আর এই গান বাজবে না।

২৯ তারিখ সন্ধ্যায় দিল্লিতে এই গান বাজত
বাপুজির পছন্দকে সম্মান জানাতেই দীর্ঘদিন সেনাবাহিনীর ব্যান্ডে বাজত Abide with Me। ২৯ তারিখ সন্ধ্যায় দিল্লিতে এই গান বাজত। কিন্তু এবার তা আর বাজবে না। বলে রাখা প্রয়োজন ২৯ জানুয়ারি গান্ধীজীর প্রয়াণ দিবস। সেইদিনই শেষ হয় প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান। উল্লেখ্য ২০২০ সালেই এই গানকে সরানোর প্রক্রিয়া শুরু করেছিল মোদী সরকার। কিন্তু এই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। শেষমেশ ফের একবার এই গান বাজানো হয়। কিন্তু এবার আর বাজানো হবে না বলেই সিদ্ধান্ত চূড়ান্ত।

তালিকাতে নেই এই গান
বিটিং রিট্রিট অনুষ্ঠানে বাজানো ২৬টি গানের একটি সরকারি তালিকা তৈরি হয়েছে। সেখানে Abide with Me নেই। ফলত স্পষ্ট যে এবার এই গান আর বাজবে না। যদিও সরকারি ভাবে কিছু এখনও জানানো হয়নি। এই গানকে ১৯৫০ সাল থেকে বিটিং রিট্রিট অনুষ্ঠানে বাজানো হয়। এই গান বিখ্যাত কবি হেনরি ফান্সিস লাইট লিখেছিলেন। আর এই কবিতার সুর দিয়েছিলেন William Henry Monk।

বাহিনী আলাদা ভাবে গান বাজাবে
বিটিং রিট্রিট অনুষ্ঠান খুবই ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের শুরুতে সেনার জওয়ানরা একটি সমবেত শুরু বাজাবেন। আর এর মাধ্যমেই অনুষ্ঠান শুরু হবে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যান্ড তিনটি গান বাজাবে। এরপর বায়ুসেনার তরফে চারটি গান। যার মধ্যে একটি যুদ্ধের সুর থাকবে বলে জানা যাচ্ছে। নেভির তরফেও চারটি গান বাজানো হবে। এরপর আর্মি মিলিটারি ব্যান্ড তিনটি গান বাজাবে।
একেবারে শেষে সবাই একসঙ্গে মিলে আরও তিনটি গান বাজাবে। যেখানে কদম কদম বাড়ায়ে যা। এ মেরে বতন লোকের মতো গান রয়েছে। অনুষ্ঠানের শেষে সার যাঁহা সে আচ্ছা একসঙ্গে বাজবে। আর এই পুরো অনুষ্ঠানে ৪৪ জন buglers, ১৬ জন trumpets এবং ৭৫ জন drummers অংশ নেবেন।

এবার ২৩ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে উৎসব
প্রজাতন্ত্র দিবসের প্রায় এক সপ্তাহ ধরে চলা অনুষ্ঠান বিটিং রিট্রিটের মাধ্যমে শেষ হয়। আগে এই অনুষ্ঠান ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল। কিন্তু এবার ২৩ জানুয়ারি থেকে শুরু হবে। নেতাজিকে স্যালুট জানতেই এই পদক্ষেপ। কেন্দ্রের এহেন সিদ্ধান্তের প্রসংসা করলেও একের পর এক যে সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার তা নিয়ে কার্যত দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে।












Click it and Unblock the Notifications