মহামারীতে লক্ষ্মী লাভ রিলায়েন্স কর্তার, বিশ্ব ধনী তালিকায় ৫ নম্বরে উঠে এলেন মুকেশ আম্বানি
মহামারীতে লক্ষ্মী লাভ রিলায়েন্স কর্তার, বিশ্ব ধনী তালিকায় ৫ নম্বরে উঠে এলেন মুকেশ আম্বানি
বিশ্বের শীর্ষ পাঁচ ধনী তালিকায় নিজের নাম তুলে ফেললেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। গত সপ্তাহেই তিনি ছিলেন ৬ নম্বরে। এবার এক লাফে উঠে এলেন ৫ নম্বরে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী বর্তমানে মুকেশ আম্বানির বর্তমানে সম্পত্তির পরিমাণ ৭৪.৩ বিলিয়ন ডলার বা ৭,৪৩০ কোটি ডলার। সম্পত্তির দৌড়ে মুকেশ পেছনে ফেলে দিয়েছেন গুগলের প্রতিষ্ঠাতা ল্য়ারি পেজ ও সের্গেই ব্রিন, ওয়ারেন বাফেট, টেসলার সিইও এলন মাস্ককে।

করোনা মহামারীর জেরে বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, তখন একের পর এক সম্পত্তি বৃদ্ধির নজির গড়ে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি। ভারতীয় মুদ্রায় মুকেশের সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকার সমান। বিশ্বজোড়া মন্দার মাঝেও গত এপ্রিল থেকে রিলায়েন্স জিও-তে একের পর এক বিদেশি বিনিয়োগের জোয়ার আসে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ফেসবুক। ৪৩,৫৭৪ কোটি টাকার রেকর্ড অঙ্কের বিনিয়োগ করে ফেসবুক। সম্প্রতি গুগলের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে রিলায়েন্স।
ব্লুমবার্গের দাবি বর্তমানে ভারতীয় মূদ্রায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশের সম্পত্তি বেড়েছে প্রায় ১৫,৮১০.৯৬ কোটি টাকা। ব্লুবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী মুকেশের আগে বিশ্বের সেরা ধনীর তালিকায় রয়েছেন অ্যামাজনের সিইও জেফ বেজস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ। এদিকে বর্তমানে এশিয়ার শীর্ষ ধনীর তকমাও পেয়েছেন মুকেশ।












Click it and Unblock the Notifications