প্রেমে প্রত্যাখ্যান, প্রকাশ্য দিবালোকেই গুলি করে খুন তরুণীকে! ‘লাভ জিহাদের’ অভিযোগ মৃতার পরিবারের
প্রেমে প্রত্যাখ্যান, প্রকাশ্য দিবালোকেই গুলি করে খুন তরুণীকে! ‘লাভ জিহাদের’ অভিযোগ মৃতার পরিবারের
প্রথমে অপহরণের চেষ্টায় ব্যর্থ হলে হরিয়ানার ২১ বছরের এক তরুণীর উপর নৃশংশভাবে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় হরিয়ানার ফরিদাবাদে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনাটিই রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ডও হয়েছিল বলে পুলিশ তদন্তেই জানা যায়। যার ক্লিপিং বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের
প্রেমে প্রত্যাখানের কারণে পুরনো আক্রোশের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। একইসাথে নিকিতা তোমর নামে খুন হয়ে যাওয়া ওই তরুণীর পরিবার গোটা ঘটনার পিছনে ‘লাভ জেহাদের' অভিযোগ করেছেন। কাঠগড়ায় তোলা হয়েছে তৌসিফ নামে প্রধান অভিযুক্তকে। এদিকে ইতিমধ্যেই ফরিদাবাদে খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলায় অভিযোগ নিয়েছে জাতীয় মহিলা কমিশনও।

কী বলছেন প্রত্যক্ষদর্শীরা ?
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রাথমিক ভাবে তরুণীকে অপহরণের চেষ্টা করছিল ২ যুবক। পরে তাদের বিরুদ্ধে ওই তরুণী প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হলে ২ যুবকের মধ্যে একজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরেই অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণী। পরে অকুস্থানে পুলিশ এসে পৌঁছালে গুলিবিদ্ধ অবস্থাতেই তরুণীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তারেরা।

২০১৮ সালেও অপহরণের অভিযোগ
এদিকে এই নৃশংস এই হত্যাকাণ্ডের পুরোটাই ধরা পড়েছে রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায়। যা নিয়েই প্রাথমিক তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে মৃতার পরিবারের অভিযোগ, এর আগেও একাধিকবার নিকিতাকে উত্যোক্ত করত তৌসিফ। এমনকী ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে একটি মামলাও করে নিকিতার পরিবার। সেই সময়েও সে অপহরণের চেষ্টা করেছিল বলে জানা যায়। যদিও সেই সময় দুই পরিবারের মধ্যে পারস্পরিক সমঝোতার পরেই তুলে নেওয়া হয় সমস্ত অভিযোগ।

ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়
এদিকে যতক্ষণ না তৌসিফের দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততক্ষণ মেয়ের মৃতদেহ শেষকৃত্য করতে দেবেন না বলেও জানিয়েছেন নিকিতার মা। এদিকে এই ঘটনার পরেই ব্যাপাক উত্তেজনা ছড়িয়ে পড়ে ফরিদাবাদ এলাকায়। উত্তেজিত জনতার রোষানলে পড়ে বেশ কিছু দোকান। এরপরেই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ইঙ্গিত পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণ মাঠে নামে পুলিশ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications