প্রবল বৃষ্টিতে কেরলের তিন জেলায় লাল সতর্কতা জারি! কর্নাটক, মহারাষ্ট্রেও সতর্ক প্রশাসন

প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত কেরলে। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ইদুক্কি, মালাপ্পুরম এবং কোঝিকোডে লাল সতর্কতা জারি করা হয়েছে।

প্রবল বৃষ্টিতে ফের জনজীবন বিপর্যস্ত দক্ষিণের রাজ্য কেরলে। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ইদুক্কি, মালাপ্পুরম এবং কোঝিকোড়ে ব্যাপক বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। ত্রিশুর, পালাক্কাড, ওয়ানাড, কান্নুর, কাসারগডে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, প্রবল বৃষ্টির কারণে, মহারাষ্ট্রের মিরাজ এবং কারাডে মধ্যবর্তী এলাকায় বন্ধ রাস্তা। সেন্ট্রাল রেলের তরফ থেকে তিনদিন ধরে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

কেরলের ৩ জেলায় জারি লাল সতর্কতা প্রবল বৃষ্টির কারণে কেরলের তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ইদুক্কি, মালাপ্পুরম এবং কোঝিকোডে লাল সতর্কতা জারি করা হয়েছে। ত্রিশুর, পালাক্কাড, ওয়ানাড, কান্নুর, কাসারগডে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

প্রবল বৃষ্টিতে ফের ভাসছে মহারাষ্ট্র। এনডিআরএফ-এর পাঁচটি দলকে বিমানে পঞ্জাব থেকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের গন্তব্য পুনে। সাঙ্গলি, কোলাপুর এবং পুনেতে তাদের নিয়ে যাওয়া হবে। অন্যদিকে বুধবার স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে ভারতীয় নৌসেনার তরফ থেকে পাঁচটি দল পাঠানোা হয়েছে। তাঁরা বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষকে উদ্ধারে সাহায্য করবেন। মহারাষ্ট্রের মুখ্য রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। কোলাপুরে স্কুল, কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কর্নাটকে। এদিন সকালে বেলাগাভিতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কর্নাটক থেকে মহারাষ্ট্রের একাধিক রাস্তা বন্ধ। কর্নাটকের কাবিনী জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে।

প্রবল বৃষ্টিতে মধ্যপ্রদেশেও বন্যা পরিস্থিতি। মন্দসারে জলের তোড়ে ভেসে যায় একটি ট্রাক্টর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+