যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান, প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্যে আবারও বাড়ল বিতর্ক

নয়াদিল্লি, ৪ অক্টোবর : পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের উস্কানিমূলক বক্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক। ভারতের উপরে একাধিকবার জঙ্গি হামলার ঘটনার পরে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারতীয় সেনাবাহিনী। এরপর থেকেই একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ একাধিক নেতার তরফে উস্কানিমূলক বক্তব্য রাখা হয়। তারই নবতম সংযোজন হল জাভেদ মিঁয়াদাদের বক্তব্য। [ভারতের হামলা নিয়ে কী বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ!]

সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময়ে এই প্রাক্তন ক্রিকেটার বলেন, পাকিস্তান ভারতকে ভয় পায়না। ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাকিস্তান সব সময়ে প্রস্তুত আছে। এই উস্কানিমূলক মন্তব্য সামনে আসার পর থেকেই দু'দেশের মধ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। [(ছবি) ভারতের সার্জিক্যাল অ্যাটাক নিয়ে কে কি বললেন]

যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান, প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্যে আবারও বাড়ল বিতর্ক

পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার এখানেই থেমে থাকেননি। এই মন্তব্যের পরে আরও একধাপ এগিয়ে ভারতকে উদ্দেশ্য করে জাভেদ মিঁয়াদাদ বলেন, "ইয়ে লাথো কে ভুত বাতো সে বাজ নেহি আতে, ইনকো লাথ হি মারনি পডেগি"। তবে ভারতের বিরুদ্ধে এই মনোভাব জাভেদের নতুন না। খেলার মাঠেও একাধিকবার এর বহিপ্রকাশ ঘটেছে । [বাহ্যিক যে কোনও হুমকির জবাব দিতে প্রস্তুত পাকিস্তান: ক্যাবিনেট বৈঠকের পর জানালেন শরিফ]

তবে মিঁয়াদাদের এই বক্তব্যকে অনেক পাকিস্তানিই সমর্থন করছেন না। পাকিস্তানের অপর এক ক্রিকেটার শাহিদ আফ্রিদি কয়েকদিন আগেই টুইট করে জানিয়েছিলেন, যদি প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে ক্ষতি হবে দুপক্ষেরই। অপর একটি টুইটে আফ্রিদি জানান, পাকিস্তানও শান্তি চায়। আলোচনার মাধ্যমেই দুদেশের সমস্যা মেটানো সম্ভব। [(ছবি) ভারতের সার্জিক্যাল অ্যাটাক নিয়ে কি বলছে ফিল্মি দুনিয়া]

আফ্রিদির মন্তব্যের থেকে সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছে জাভেদ মিঁয়াদাদের বক্তব্য। ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মিঁয়াদাদের এই মন্তব্য বিতর্ককে আরও অনেকগুন বাড়িয়ে দিয়েছে। ভারতের বিরুদ্ধে জাভেদ মিঁয়াদাদ এহেন বক্তব্যের নিন্দায় সামিল হয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+