রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ, কার্যকর কবে থেকে, জানাল আরবিআই

না, দেশ জুড়ে করোনা ভাইরাস ঠেকাতে লকডাউনে থেমে থাকবে না দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তি। আগের ঘোষণা মতো ১ এপ্রিলেই দেশের ৪ টি বড় ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে ১০ টি ব্যাঙ্ককে।

না, দেশ জুড়ে করোনা ভাইরাস ঠেকাতে লকডাউনে থেমে থাকবে না দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তি। আগের ঘোষণা মতো ১ এপ্রিলেই দেশের ৪ টি বড় ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে ১০ টি ব্যাঙ্ককে। দেশের ব্যাঙ্কগুলির সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা আরবিআই-এর তরফ থেকে চারটি আলাদা আলাদা নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে ১ এপ্রিল থেকে চারটি নির্দিষ্ট ব্যাঙ্কের অধীনেই কাজ করবে শাখাগুলি।

বৃহস্পতিবারই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

বৃহস্পতিবারই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন, ভারতে ব্যাঙ্কগুলির সব থেকে বড় সংযুক্তিকরণের কাজ এগিয়ে চলেছে। যা কার্যকর হবে ১ এপ্রিল থেকে।

৪ মার্চ সরকারের নোটিফিকেশন

৪ মার্চ সরকারের নোটিফিকেশন

কেন্দ্রীয় সরকারের তরফে ৪ মার্চ সংযুক্তিকরণের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেখানে ১০ টি ব্যাঙ্ককে ৪ টির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। সরকারের তরফে দাবি করা হয়েছিল এই কাজ হলে রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলি আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রীর কাছে আবেদন

প্রধানমন্ত্রীর কাছে আবেদন

ব্যাঙ্ক অফিসারদের ইউনিয়নগুলির তরফে প্রধানমন্ত্রীর কাছে এই সংযুক্তি করণের দিন পিছিয়ে দিতে অনুরোধ করা হয়েছিল। সেখানে দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের জেরে লকডাুনের কথা উল্লেখ করা হয়েছিল।

 যেভাবে ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ

যেভাবে ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ

ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া হবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে, সিন্ডিকেট ব্যাঙ্ককে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে, এলাহাবাদ ব্যাঙ্ককে ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে, অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্ককে ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+