নতুন কার্ড ইস্যু করা নিয়ে মাস্টারকার্ডের ওপর নিষেধাজ্ঞা আরবিআইয়ের,নেপথ্যে কোন ঘটনা
মাস্টার কার্ড এশিয়ার কাছে ইতিমধ্যেই চলে গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ। সেখানে বলা হয়েছে, ভারতের অভ্যন্তরে নতুন কার্ড ইস্যু করা থেকে আপাতত বিরত থাকতে হবে মাস্টারকার্ড কর্তৃপক্ষকে। অর্থাৎ আপাতত ভারতে বসবাসকারী নাগরিকদের জন্য মাস্টারকার্ডের নতুন কার্ড আর ইস্যু হবে না।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই দেশের শীর্ষ ব্যাঙ্ক 'স্টোরেজ অফ পেমেন্ট সিস্টেম ডেটা' সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মাস্টার কার্ড কর্তৃপক্ষ মানেনে বলে অভিযোগ। সেই ঘটনার পরই মাস্টারকার্ডকে নিয়ে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটল আরবিআই। প্রসঙ্গত, মাস্টারকার্ড এই মুহূর্তে তৃতীয় পেমেন্ট সিস্টেম অপারেটর যারা নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেল। ডাইনার্স ক্লাব ও আমেরিকান এক্সপ্রেস এর আগে এই নিষেধাজ্ঞার আওতায় আসে।
সরকারি নির্দেশ অনুযায়ী , জানা গিয়েছে মাস্টারকার্ডের প্রতি জারি এই নিষেধাজ্ঞা তথা বিধি ২২ জুলাই থেকে লাগু হবে। আরবিআই জানিয়েছে, বহু সময়সীমা দেওয়ার পরও মাস্টারকার্ড সেই সীমা লঙ্ঘন করে নির্দেশ পালন করেনি। যার ফলে এই নির্দেশ গিয়েছে। আরবিআই জানিয়েছে পিএসএস অ্যাক্টের ২০০৭, ১৭ ধারা লঙ্ঘন করেছে মাস্টার কার্ড।
আরবিআই জানিয়েছে, সমস্ত 'পেমেন্ট সিস্টেম অপারেটর'দের নির্দেশ দেওয়া হচ্ছে যে সমস্ত তথ্য যা তাদের পেমেন্ট সিস্টেমের সঙ্গে সম্পর্কিত তা ভারতীয় 'সিস্টেম' এর মধ্যে নথিবদ্ধ হচ্ছে। প্রসঙ্গত, জানা গিয়েছে, এই 'ডেটা' সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের বিস্তারিত তথ্য ও এন্ড টু এন্ড ট্রানজাকশান ডিটেলস রয়েছে। আরবিআই জানিয়েছে , তাদের নির্দেশিত নিয়ম মেনেই বাকি পেমেন্ট সিস্টেম অপারেটরদের চলতে হবে।












Click it and Unblock the Notifications