Rath Yatra 2024: আজ রথযাত্রা, নীলাচলে সেজে উঠছে জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার রথ

আজ জগন্নাথ ধামে পবিত্র রথযাত্রা। গতকাল থেকে ভক্ত সমাগমে ভরে উঠেছে পুরী। সকাল থেকেই পুরীর রাস্তায় ভক্তদের ঢল নেমেছে। ইতিমধ্যেই জগন্নাথ দেবের রথযাত্রার আচর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছে এবার পুরীতে।

এই প্রথম নবযৌবন, নেত্র উৎসব এবং রথ যাত্রা একই দিনে পড়েছে। সেকারণে পুণ্যার্থীদের ভিড়ে গমগম করছে সৈকত নগরী। কাতারে কাতারে মানুষ আজ জগন্নাথ ধামে ভিড় করেছেন। এবার রথের রশিতে টান পড়বে বিকেলে। তার আগে সকাল থেকে ধাপে ধাপে আগের অনুষ্ঠানগুলি পালিতক হবে।

Rath Yatra

জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের রথে নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। তিনটি রথ গত এক মাসক আগে থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের সামনে সাজিয়ে তোলা হচ্চে। স্নানযাত্রার পর রথের মধ্যেই আসীন থাকেন জগন্নাথ দেব। সেসময় পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ না করেও দর্শন করতে পারেন নীলাচলপতিকে।

গতকাল থেকেই রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রথযাত্রার দিন সকালে প্রথমে হবে সুদর্শন। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ দেব, বলরাম এবং শুভদ্রাকে বের করে আনা হবে। সেখানেই জগন্নাথ দেব শিবের দর্শন করেন। তারপরে দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে তিন বিগ্রহকে তোলা হবে রথে। এই রীতিকে বলা হয় পহন্ডি। তারপরে পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দেবেন রথ। এই অনুষ্ঠানকে বলা হয় ছেড়াপহরা।

সব রীতিনীতি মেনে অনুষ্ঠান শেষের পর গুণ্ডিচা মন্ডির মাসির বাড়ির উদ্দেশে রওনা হবেন জগন্নাথ দেব। সেখানে থাকবেন সাতদিন তারপরে আবার ফিরে আসবেন জগন্নাথ দেবের মূল মন্দিরে। শুধু পরীধামেই নয় গোটা দেশেই এই উৎসব পালিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গে রথ যাত্রা এলেই বলা হয়ে থাকে পুজো এসে গেল। অর্থাৎ এই রথ যাত্রার দিনেই দুর্গাপুজোর কাঠামো তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+