'ধর্ষণ' হয় নারী-পুরুষের সম্মতিতেই, মন্তব্য উত্তরপ্রদেশ মন্ত্রীর

গাজিয়াবাদ, ৭ জুন : উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকেই কোনও না কোনও কারণে বিতর্ক তৈরি করে সংবাদ শিরোনামে থেকেছে অখিলেশ যাদবের সরকার। সেই ধারা বজায় রেখে ফের একবার বিতর্ক তৈরি করলেন সেরাজ্যের এক মন্ত্রী।

উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা এত বাড়ছে কেন, এই প্রশ্নে মন্ত্রী তোতারাম যাদবের সটান জবাব, "ধর্ষণ আসলে কী? কিছুই নয়। ছেলে-মেয়ের সম্মতিতেই ধর্ষণ হয়।"

'ধর্ষণ' হয় নারী-পুরুষের সম্মতিতেই, মন্তব্য উত্তরপ্রদেশ মন্ত্রীর


এমন বিস্ফোরণ মন্তব্য করার পর তাঁকে এই বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে বলা হলে অবশ্য কোনও মন্তব্য করেননি মন্ত্রীমশাই।

প্রসঙ্গত, এমন মন্তব্য করার রেওয়াজ উত্তরপ্রদেশে চালু রয়েছে। গতবছর সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব এই ধর্ষণ নিয়েই বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, "ধর্ষণে অপরাধী হলেই তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে? ছেলেরা এমন ভুল করেই থাকে।" তোতারাম তোতাপাখির মতো মুলায়মের ভাষাই ফের একবার আওড়ালেন বলে মনে করছেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+