রাষ্ট্রপতি নন বিজেপি নেতার মতো আচরণ করছেন কোবিন্দ, অযোধ্যা যাত্রা তীব্র কটাক্ষ সপার

রাষ্ট্রপতি নন বিজেপি নেতার মতো আচরণ করছেন কোবিন্দ, অযোধ্যা যাত্রা তীব্র কটাক্ষ সপার

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উত্তরপ্রদেশ সফর নিয়ে ক্রমেই জলঘোলা বাড়ছে যোগী রাজ্যে। একের পর এক তোপ দাগতে শুরু করেছে সমাজাবাদী পার্টি। চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে খোদ রাষ্ট্রপতির বিরুদ্ধে। অখিলেশ শিবিরের দাবি উত্তরপ্রদেশ সফরে গিয়ে নাকি বিজেপি নেতাদের মতো ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রপতি। আর এতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে গেরুয়া শিবির। দু-পক্ষের মধ্যে চলছে ব্যাপক কাদা ছোঁড়াছুড়ি।

 রাষ্ট্রপতির প্রকল্পে লাভ বিজেপির?

রাষ্ট্রপতির প্রকল্পে লাভ বিজেপির?

এদিকে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতাদের দাবি রাষ্ট্রপতি এমন সব প্রকল্পের সূচনা করছেন তাতে সরাসরি সুবিধা হবে বিজেপির। সমাজবাদী পার্টির ধারণা, রাম মন্দিরের শহরে রাষ্ট্রপতির এই সফর উত্তরপ্রদেশের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে, ভোট বাক্সেও লাভ হবে বিজেপির। কিন্তু একদন রাষ্ট্রপতি হিসাবে দলীয় স্বার্থের উর্ধ্বে উঠেই কাজ করা উচিত কোবিন্দের। এদিকে সমাজবাদী পার্টির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে গেরুয়া শিবিরের তরফে।

৪ দিনের উত্তরপ্রদেশে সফরে কোবিন্দ

৪ দিনের উত্তরপ্রদেশে সফরে কোবিন্দ

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ৪ দিনের উত্তরপ্রদেশ সফরে রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। চারদিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। তাঁর শঙ্গে সরকারি কর্তাব্যক্তি ছাড়াও সর্বদাই দেখা মিলছে বিজেপর শীর্ষ স্থানীয় নেতৃত্বকে। আর তাতেই চাপ বেড়েছে সমাজবাদী পার্টির উপর। বিজেপির দাব আসন্ন ভোটে 'নিশ্চিত হার' তা জেনেই চাপে পড়ে গিয়েছে সপা। চাপ সহ্য করতে না পেরেই তারা 'ভুল' বকছে।

অযোধ্যা যাত্রা নিয়ে বিতর্ক

অযোধ্যা যাত্রা নিয়ে বিতর্ক


এদিকে রাষ্ট্রপতির সফরের মধ্যেই সবথেকে উল্লেখযোগ্য হল রবিবার তিনি ট্রেনে করে লখনউ থেকে অযোধ্যা যাত্রা করবেন। ভারতের ইতিহাসে রাষ্ট্রপতির এই ধরনের ট্রেন যাত্রা কার্থ বেনজির বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এমনকী অযোধ্যায় গিয়েও বেশ কিছু প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তাঁর। আর এখানেই চটেছে বিরোধীরা। তবে সেসবে পাত্তা না দিয়ে রাষ্ট্রপতির আপ্যায়নেই মন দিয়ে যোগী শিবির।

 তীব্র কটাক্ষ সপা নেতাদের

তীব্র কটাক্ষ সপা নেতাদের

এদিকে লখনউয়ের বাবসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের মাধ্য দিয়েই রাষ্ট্রপতি কোবিন্দের চার দিনের সফর শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে সপার বর্ষীয়ান নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী পবন পাণ্ডে রাষ্ট্রপতির সফর নিয়ে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করে বলেন ," রাষ্ট্রপতি যেখানে খুশি যেতে পারেন, তাতে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু বিজেপি তাঁর সফর থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা ভারতের রাষ্ট্রপতির রাজ্য সফরের বদলে মনে হচ্ছে কোনও বরিষ্ঠ বিজেপি নেতা যেন উত্তরপ্রদেশে এসেছেন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছেন।"

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+