গরিব ঘরে 'হানিমুন' করতে যান রাহুল গান্ধী! অশালীন রামদেব

এদিন একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "রাহুল গান্ধীর বিয়ে হচ্ছে না। আসলে ওঁর দেশি মেয়ে পছন্দ নয়। পছন্দ হল বিদেশি মেয়ে। কিন্তু সোনিয়া গান্ধী বলে দিয়েছেন, 'মুন্না, এখন বিদেশি মেয়ে ঘরে এনো না, আগে প্রধানমন্ত্রী হতে হবে।' এখন ছেলে ফাঁপরে পড়ে গিয়েছে। ভাবছে, সত্য়িই তো বিদেশি মেয়ে আনলে যদি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ফসকে যায়। আবার ভারতীয় মেয়েকে বউ করে আনতেও আপত্তি। তাই ফুর্তি করতে গরিব, দলিতদের ঘরে কখনও সখনও পিকনিক, হানিমুন করতে যান।"
এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস। দলের তরফে রীতা বহুগুনা যোশি বলেন, এ ধরনের মন্তব্য নোংরা সংস্কৃতির পরিচয়। নিন্দনীয়। এতে দেশের গরিব আর দলিত মেয়েদেরও অপমান করা হয়েছে। দলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে তিনি জানান।
নির্বাচন কমিশন জানিয়েছে, রামদেবের বিরুদ্ধে অভিযোগ তাদের হাতে এসেছে। সংশ্লিষ্ট অফিসারদের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে এলেই যোগগুরুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগেছেন রামদেব। কিন্তু এমন কুরুচিকর ভাষায় আক্রমণ শানানো এই প্রথম। রামদেবের এমন ভাষা ব্যবহারের নিন্দা করেছে বিভিন্ন মহল। বিজেপি-ও তাই রামদেবের এই বক্তব্য থেকে দূরে থেকেছে। ওয়াকিবহাল মহলের মতে, এবারের লোকসভা ভোটে যেন পরস্পরের বিরুদ্ধে খেউড়ের প্রতিযোগিতা চলছে। কখনও বিজেপি-র গিরিরাজ সিং, কখনও সমাজবাদী পার্টির আজম খান, কখনও কংগ্রেসের বেণীপ্রসাদ বর্মা, সলমন খুরশিদ, বাদ যাচ্ছেন না কেউই।












Click it and Unblock the Notifications