করোনা সংক্রমণের ভয়, রামনবমীতে খাঁ খাঁ করছে অযোধ্যা
সারা দেশে করোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে। তারই মধ্যে চলছে রামনবমী উদযাপন প্রক্রিয়াও। তবে রামনবমীর উদযাপন প্রক্রিয়ার অনুষ্ঠান একেবারেই ছোট করে ফেলা হয়েছে প্রায় সব জায়গাতেই।
সারা দেশে করোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে। তারই মধ্যে চলছে রামনবমী উদযাপন প্রক্রিয়াও। তবে রামনবমীর উদযাপন প্রক্রিয়ার অনুষ্ঠান একেবারেই ছোট করে ফেলা হয়েছে প্রায় সব জায়গাতেই। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্দির শহর অযোধ্যায় অনুষ্ঠানকে ছোট করে ফেলেতে বলেছেন। বুধবার অযোধ্যার ছবিটা কার্যত ছিল ফাঁকা। সাধারণ মানুষ নিজেদেরকে ঘরবন্দি করে রেখেছেন।

প্রায় ৫ মাস আগে নভেম্বরে সুপ্রিম কোর্টে অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে আদেশ দেয়। আর একসপ্তাহ আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামলালাকে অস্থায়ী মন্দির থেকে সরিয়ে নতুন জায়গায় প্রতিষ্ঠিত করেন।
রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, কোনও পূণ্যার্থী আসেননি। সেখানে রামলালা ছাড়া পূজারি ও বেশ কয়েকজন পুলিশ রয়েছেন। সেখানকার রাস্তাঘাটও বেশ ফাঁকা। রাম জন্মভূমিক সংলগ্ন সরয়ূকুঞ্জ মন্দিরের প্রধান পুরোহিত জানিয়েছেন করোনা ভাইরাসের ভয়ে অযোধ্যার অন্য ধর্মীয় নেতারা রাম জন্মভূমিতে যাননি।
সরয়ূ নদীর ধারে রাম কী পায়দিতে প্রতিবার লাখো মানুষের জমায়েত হয়, কিন্তু এবার তা ফাঁকা।
অযোধ্যার জেলাশাসক অনুজ কুমার ঝাঁ জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ আগে থেকে অযোধ্যা শহরের ঢোকার সবকটি প্রবেশপথ সিল করে দেওয়া হয়েছে। এছাড়াও সরয়ূ নদীতে স্নানের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
দিন দুয়ের আগে ভিএইটপির তরফ থেকে ভক্তদের কাছে অনুরোধ করা হয়, এবারের অনুষ্ঠান ঘরেই পালন করতে।












Click it and Unblock the Notifications