প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী রাম জেঠমালানির জীবনাবসান
রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ও আইনজীবী রামজেঠমালানির জীবনাবসান
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দেশের বিশিষ্ট আইনজীবী রাম জেঠমলানি প্রয়াত। দীর্ঘদিন ঘরে বার্ধক্যজনিত রোগে ভুগে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বহুদিন ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন। জেঠ মালানির মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার সহ রাজনৈতিকমহলও।

১৯২৩ সালের ১৪ সেপ্টেম্বর সিন্ধের শিকরপুরে জন্মেছিলেন রাম বুলচাঁদ জেঠমালানি। তাঁর প্রাথমিক পরিচিতি চিরকালই তাঁর পেশাগত জীবন। সুপ্রিমকোর্ট -এ দীর্ঘকাল তাঁর সওয়াল জবাব পর্ব অবাক করেছে অনেককেই। এরপর রাজ্যসভার সাংসদ থেকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব। বাজপেয়ী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে রাম জেঠমালানির পরিচিতিও ভারতীয় রাজনৈতিকমহলে বেশ সুপ্রসিদ্ধ।
রাম জেঠমালানি চিরকালই এক দাপুটে সাফল্যময় জীবনের অধিকারী ছিলেন। ১৩ বছর বয়সে তিনি স্কুলে ডবল প্রোমোশন পেয়ে মেট্রিকুলেশন পাাশ করেন। এরপর ১৮ বছর বয়সে তিনি আইনজীবী হন। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি নাম জেঠমালানিকে। প্রসঙ্গত, তাঁর ছেলে মহেশ জেঠমালানিও এদেশের আইনজীবীদের মধ্যে অন্যতম নাম।












Click it and Unblock the Notifications