সুপ্রিম নজরদারিতে হোক পেগাসাস তদন্ত, জনস্বার্থ মামলা দায়ের করে দাবি বাম সাংসদের

সুপ্রিম নজরদারিতে হোক পেগাসাস তদন্ত, জনস্বার্থ মামলা দায়ের করে দাবি বাম সাংসদের

পেগাসাস কাণ্ডে শুরু থেকেই কেন্দ্রের বিরুদ্ধে অল আউট আক্রমণে নেমেছে বিরোধী। দফায় দফায় সুর চড়িয়েছে কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য দলেরা। এবার মাঠে নামল বামেরা। আদালতের পর্যবেক্ষণে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সিপিএম–এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস। তাঁর স্পষ্ট দাবি আদালতের নজরদারিতে এই নিয়ে তদন্ত হোক।

সুপ্রিম নজরদারিতে হোক পেগাসাস তদন্ত, জনস্বার্থ মামলা দায়ের করে দাবি বাম সাংসদের

এদিকে পেগাসাস কাণ্ডে গত সপ্তাহ থেকেই রীতিমতো চাপে পড়েছে কেন্দ্র। অভিযোগ, ইজরায়েলি স্পাইওয়্যারকে হাতিয়ার করেই ভারতের ৩০০ জন রাজনীতিক, সাংবাদিক, বিচারপতি, সরকারি কর্তার ওপর নজর রাখা হয়েছিল। এদিকে এই বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই স্পাইওয়্যারের এক একটির লাইসেন্সের দাম পড়ে ৬০ কোটি টাকা। ৩০০ জনের উপর নজরদারি চালাতে কমপক্ষে ৭টি লাইসেন্সের প্রয়োজন রয়েছে।

কেনই বা চালানো হচ্ছিল এই নজরদারি? আর টাকাই বা আসছিল কোথা থেকে ক্রমেই সেই প্রশ্নও জোরদার হচ্ছে বিভিন্ন মহলে। এদিকে এই ইস্যুতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন ব্রিটাস। তাঁর স্পষ্ট দাবি বাকস্বাধীনতা এবং ভাব প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হেনেছে এই নজরদারি। ব্রিটাসের মতে সরকারি যদি নজরদারি কথা স্বীকার না করে তাহলে দুটো বিষয় সকলের সামনে পরিষ্কার হয়ে যায়।

সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক নজরদারি যে চলেছে তা স্পষ্ট। হয় সরকার তা চালিয়েছে।যা সর্বোত ভাবে বেআইনি। নয়তো কোনও বিদেশি শক্তি এই নজরদারি চালিয়েছে, যা দেশের সর্বোভৌমত্বের উপর সরাসরি আক্রমণ বলে মত এই বাম সাংসদের। এদিকে সু্প্রিম তদন্তের পাশাপাশি পেগাসাস কাণ্ডে ইতিমধ্যেই যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি তদন্তের দাবি তুলেছে বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+